Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

রোহিতদের পর এ বার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়নও ভারত

দ্য ওয়াল ব্যুরো :  দিনকয়েক আগেই দুবাইয়ের মাটিতে এশিয়া কাপ জিতেছিলেন রোহিতরা। এ বার দাদাদের পথ অনুসরণ করে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপও চ্যাম্পিয়ন হলো ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে একতরফা উড়িয়ে দিয়ে ছ নম্বর এশিয়া কাপ ঘরে তুলল ভারত। এর আগে মোট সাতবার অ

রোহিতদের পর এ বার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়নও ভারত

শেষ আপডেট: 7 October 2018 20:19

দ্য ওয়াল ব্যুরো :  দিনকয়েক আগেই দুবাইয়ের মাটিতে এশিয়া কাপ জিতেছিলেন রোহিতরা। এ বার দাদাদের পথ অনুসরণ করে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপও চ্যাম্পিয়ন হলো ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে একতরফা উড়িয়ে দিয়ে ছ নম্বর এশিয়া কাপ ঘরে তুলল ভারত। এর আগে মোট সাতবার অনুষ্ঠিত এশিয়া কাপে ১৯৮৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত পরপর ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০১২ সালে অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয় ভারত। ২০১৪ সালে সবাইকে অবাক করে দিয়ে এশিয়া চ্যাম্পিয়ন হয় রশিদ খান, মুজিবুর রহমানের আফগানিস্তান। এ বছর ফের এশিয়া কাপের মুকুট পড়ল ভারতের ছোটরা। মীরপুরের শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত৷ গোটা টুর্নামেন্টে দুরন্ত ছন্দে থাকা যশস্বী ফাইনালে ১১৩ বলে ৮৫ রানের লড়াকু ইনিংস খেলেন৷ তিনি ৮টি চার ও ১টি ছক্কা মারেন৷ অন্য ওপেনার অনুজ ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৯ বলে ৫৭ রান করে আউট হন৷ দেবদূত পাড়িক্কল ৪৩ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন৷ বাদোনিকে সঙ্গে নিয়ে শেষ দিকে ঝড় তোলেন সিমরন। ভারত অধিনায়ক ৩৭ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন৷ তিনি ৩টি চার ও ৪টি ছক্কা মারেন৷ বাদোনি নটআউট থাকেন ২৮ বলে ৫২ রান করে৷ তাঁর ব্যাট থেকে আসে ২টি চার ও ৫টি ছক্কা৷ নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০৪ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে কখনওই মাথা তুলতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটিং। ভারতীয় বোলারদের দুরন্ত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি কোনও ব্যাটসম্যান। শেষ পর্যন্ত অনূর্ধ্ব-১৯ শ্রীলঙ্কা দল ৩৮.৪ ওভারে ১৬০ রানে অলআউট হয়ে যায়৷ হর্ষ ত্যাগী একার হাতে দুমড়ে দেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপকে৷ তাঁকে যোগ্য সঙ্গত করেন সিদ্ধার্থ দেশাই৷ এই জয়ের পরেই শুভেচ্ছার বার্তা আসে বিভিন্ন মহল থেকে। শুভেচ্ছা জানান অনেক বর্তমান ভারতীয় ক্রিকেটার।

```