Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

চিলড্রেনস ডে সেলিব্রেশনে ব্যস্ত ভারতীয় ক্রিকেটাররা, আনন্দের টুকরো কোলাজ ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো : বছরের বেশিরভাগ সময়েই ব্যস্ত থাকেন খেলায়। কখনও দেশের মাঠে, তো কখনও বিদেশে। দেশে থাকলেও ঘরে থাকার উপায় নেই। তাই চোখের আড়ালেই ছেলে-মেয়েরা বড় হয়ে যায়। কিন্তু বুধবার তো আর পাঁচটা দিনের থেকে আলাদা। 'চিলড্রেনস ডে' বলে কথা। তাই এ

চিলড্রেনস ডে সেলিব্রেশনে ব্যস্ত ভারতীয় ক্রিকেটাররা, আনন্দের টুকরো কোলাজ ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 14 November 2018 18:54

দ্য ওয়াল ব্যুরো : বছরের বেশিরভাগ সময়েই ব্যস্ত থাকেন খেলায়। কখনও দেশের মাঠে, তো কখনও বিদেশে। দেশে থাকলেও ঘরে থাকার উপায় নেই। তাই চোখের আড়ালেই ছেলে-মেয়েরা বড় হয়ে যায়। কিন্তু বুধবার তো আর পাঁচটা দিনের থেকে আলাদা। 'চিলড্রেনস ডে' বলে কথা। তাই এ দিন অন্যদিনের থেকে কিছটা আলাদাভাবে কাটালেন ভারতীয় ক্রিকেটাররা। শিশু দিবসের দিন ভারতীয় ক্রিকেটার ও তাঁদের সন্তানদের টুকরো টুকরো ছবি ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন বহুতলের ছাদ থেকে নীচের দিকে দৌড়চ্ছেন জিৎ! দেখুন নায়কের হাড়কাঁপানো স্টান্ট

সবে এক বছর হলো বিয়ে হয়েছে। নিজের সন্তান এখনও হয়নি। তাতে কী? শিশু দিবসের দিনে শিশুদের সঙ্গে সময় কাটাতে দেখা গেল ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে। এ দিন একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে গেছিলেন কোহলি। শ্যুটিংয়ের ফাঁকে সেখানেই কচিকাঁচাদের সঙ্গে দেদার মজা করতে দেখা গেল তাঁকে। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন কিং কোহলি। ছবি পোস্ট করে বিরাট লিখলেন, ‘কচিকাঁচাদের সঙ্গে দেখা করে দারুণ লাগল। হ্যাপি চিলড্রেনস ডে।’ https://twitter.com/imVkohli/status/1062602717548417024 শিশু দিবসে বিভিন্ন মেজাজে ধরা দিলেন তারকা ক্রিকেটারদের সন্তানরাও। মহেন্দ্র সিং ধোনির কন্যা জিভা ধোনি এমনিতেই বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন সময় বিভিন্ন কারণে শিরোনামে উঠে এসেছে ছোট্ট জিভা। আর শিশু দিবসের দিন জিভাকে তার বন্ধুদের সঙ্গে পাওয়া গেল একদম অন্য মুডে। আইপিএলে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গেই খেলতে ব্যস্ত জিভা। মন নেই খাবারেও। https://www.instagram.com/p/BqJmYPWA3Be/?utm_source=ig_web_copy_link নিজে ভারতে বেশিরভাগ সময় থাকলেও স্ত্রী-সন্তানরা থাকে অস্ট্রেলিয়ায়। কিছুদিন পরেই দলের সঙ্গে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার কথা শিখর ধাওয়ানের। এখন প্রস্তুতি শিবিরে ব্যস্ত। কিন্তু তার মাঝেই ছেলে জোহরাওয়ারের সঙ্গে একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন ভারতের এই ওপেনিং ব্যাটসম্যান। ভিডিওতে দেখা যাচ্ছে ছেলের সঙ্গে খেলতে ব্যস্ত শিখর। সেখানে ছেলের উদ্দেশে তিনি লিখেছেন, ‘তোমার ভেতরের শিশুকে কখনও হারিয়ে যেতে দিও না, হ্যাপি চিলড্রেনস ডে।’ https://twitter.com/SDhawan25/status/1062634837662679040   চিলড্রেনস ডে উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের ছোট্ট মেয়ের ছবি পোস্ট করেন হরভজন সিং। টার্বুনেটর লিখেছেন, ‘বড় হবার পরই আমরা বেড়ে ওঠার আসল আনন্দ অনুভব করতে পারি। তাই এই সময়েই নিজের সন্তানকে সবথেকে যত্নে পালন করতে হয়। হ্যাপি চিলড্রেনস ডে।’ https://twitter.com/harbhajan_singh/status/1062578220078456832 কচিকাঁচাদের সঙ্গে এই বিশেষ দিন সেলিব্রেট করতে দেখা গেল ভারতীয় দলের আর এক ব্যাচেলর ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে। এছাড়াও নিজের মেয়ের সঙ্গে বাড়িতেই এই বিশেষ দিন কাটালেন ভারতীয় দলের মিস্টার ডিপেন্ডেবল চেতেশ্বর পূজারা। সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। দুই মেয়ের সঙ্গে সময় কাটাতে দেখা গেল কেএল রাহুলকেও। সামনেই অস্ট্রেলিয়া সফর। প্রথমবারের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের হাতছানি বিরাটদের সামনে। কিন্তু তার আগে এ দিন খুব আনন্দে সময় কাটালেন তাঁরা। হবে না। 'শিশু দিবস' বলে কথা। নিজেদের ভেতরের শিশু গুলোও হয়তো বেরিয়ে এল এ দিন।

```