Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ভারতীয় হকির দুঃস্বপ্ন, সেমিফাইনালে মালয়েশিয়ার কাছে হার ভারতের

দ্য ওয়াল ব্যুরো: এ যেন বিনা মেঘে বজ্রপাত। গ্রুপ পর্বে ৫ ম্যাচে ৭৬ গোল করার পর সেমিফাইনালে যেন হঠাৎ করেই চুপ করে গেল ভারতীয় হকি প্লেয়ারদের স্টিক। সাডেন ডেথে মালয়েশিয়ার কাছে হেরে ফাইনালে ওঠা হলো না রুপিন্দর পাল সিংদের। ম্যাচের শুরু থেকেই ভার

ভারতীয় হকির দুঃস্বপ্ন, সেমিফাইনালে মালয়েশিয়ার কাছে হার ভারতের

শেষ আপডেট: 30 August 2018 13:20

দ্য ওয়াল ব্যুরো: এ যেন বিনা মেঘে বজ্রপাত। গ্রুপ পর্বে ৫ ম্যাচে ৭৬ গোল করার পর সেমিফাইনালে যেন হঠাৎ করেই চুপ করে গেল ভারতীয় হকি প্লেয়ারদের স্টিক। সাডেন ডেথে মালয়েশিয়ার কাছে হেরে ফাইনালে ওঠা হলো না রুপিন্দর পাল সিংদের। ম্যাচের শুরু থেকেই ভারতকে এদিন কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় মালয়েশিয়া। বল নিজেদের দখলে রেখে একের পর এক আক্রমণ শানিয়েও গোল করতে ব্যর্থ হয় ভারত। স্ট্রাইকার এবং ড্র্যাগ ফ্লিকারদের ব্যর্থতায় প্রথম দুটি কোয়ার্টারে ডেডলক খুলতে ব্যর্থ হয় ভারত। প্রথম ৩০ মিনিটে পাঁচটি পেনাল্টি কর্নার আদায় করেও তা গোলে কনভার্ট করতে পারেননি রুপিন্দার, হরমনপ্রীতরা। কিন্তু তৃতীয় কোয়ার্টারের শুরুতেই অবশ্য ডেডলক ভাঙে ভারতীয় দল। ষষ্ঠ পেনাল্টি কর্ণার গোলে কনভার্ট করে তারা। যদিও সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভারত। প্রতি আক্রমণ থেকে ম্যাচে সমতায় ফেরে মালয়েশিয়া। তবে ফের পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে ফের এগিয়ে যায় মেন ইন ব্লু। এরপর সবাই যখন ধরে নিয়েছে ভারতের জয় নিশ্চিত, ঠিক তখনই ম্যাচ শেষ হওয়ার দু’মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতায় ফিরে আসে মালয়েশিয়া। নির্ধারিত ২-২ গোলে শেষ হওয়ায় ম্যাচ সরাসরি গড়ায় টাইব্রেকারে। সেখানেও স্কোরলাইন সমান থাকায় সাডেন ডেথে নিষ্পত্তি হয় ম্যাচের। সাডেন ডেথে প্রথম পাঁচটি শুট আউট গোলে কনভার্ট করলেও ষষ্ঠ শুট আউট মিস করে ভারত। ভারতের ষষ্ঠ শুট বাঁচিয়ে ম্যাচের নায়ক হয়ে ওঠেন মালয়েশিয়ার গোলরক্ষক। গ্রুপ লিগে ভারতের পারফরম্যান্স আশা জুগিয়েছিল ভারতবাসীর। পুরুষদের হকি থেকে নিশ্চিত সোনা আশা করেছিলেন সবাই। কিন্তু সেমিফাইনালে এই ফলকে দুঃস্বপ্ন ছাড়া আর কীই বা বলা যেতে পারে। এই হারের ফলে সোনা বা রুপোর দৌড় থেকে ছিটকে গেল ভারত। ব্রোঞ্জের জন্য লড়াই করতে হবে এশিয়াডে বিশ্বরেকর্ড গড়া এই দলকে। অন্যদিকে গুরজিত কৌরের করা একমাত্র গোলে চিনকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারতের মহিলা হকি দল। শুক্রবার জাপানের সঙ্গে ফাইনালে মুখোমুখি হবেন রানি রামপালরা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```