Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় ভারতের, সামনে এ বার 'মিশন পাকিস্তান'

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন পাকিস্তান ম্যাচের পুনরাবৃত্তি। সেই প্রথমে বল করে বিপক্ষকে অল্প রানে আটকে দেওয়া। তারপর টপ অর্ডারের দুরন্ত ব্যাটিংয়ে সহজেই সেই রান তুলে নেওয়া। এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারালো ভারত। সেই

বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় ভারতের, সামনে এ বার 'মিশন পাকিস্তান'

শেষ আপডেট: 21 September 2018 18:48

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন পাকিস্তান ম্যাচের পুনরাবৃত্তি। সেই প্রথমে বল করে বিপক্ষকে অল্প রানে আটকে দেওয়া। তারপর টপ অর্ডারের দুরন্ত ব্যাটিংয়ে সহজেই সেই রান তুলে নেওয়া। এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারালো ভারত। সেই সঙ্গে বাকি দলগুলোকে যেন দিয়ে রাখল বার্তা। টসে জিতে এ দিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই বাংলাদেশের দুই ওপেনারকে ফিরিয়ে দেন ভুবনেশ্বর ও বুমরাহ। শাকিব ও মুশফিকুর পার্টনারশিপ গড়ার চেষ্টা করলেও জাদেজার বলে আউট হন শাকিব। দুরন্ত কামব্যাক করলেন জাদেজা। পরপর শাকিব, মিঠুন ও মুশফিকুরকে আউট করেন তিনি। ৬৫ রানে বাংলাদেশের ৫ উইকেট পড়ে যায়। তারপর খেলা ধরেন মেহমুদুল্লাহ ও মোসাদ্দেক হোসেন। ব্যক্তিগত ১২ রানের মাথায় ফের জাদেজার শিকার হন মোসাদ্দেক। ২৫ রানের মাথায় মেহমুদুল্লাহকে আউট করেন ভুবনেশ্বর। তারপর অধিনায়ক মাশরাফি ও মেহেদি হাসান মিলে খেলা না ধরলে বাংলাদেশের রান ১৫০ পার হতো কিনা সন্দেহ। মাশরাফি ২৬ ও মেহেদি ৪২ করে আউট হন। ৪৯.১ ওভারে ১৭৩ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে জাদেজা ৪টি এবং ভুবনেশ্বর ও বুমরাহ ৩টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। ধাওয়ান এ দিন প্রথম থেকেই ছিলেন মারকুটে মেজাজে। তাঁর সামনে কোনও বোলার দাঁড়াতে পারছিলেন না। ৪০ রানের মাথায় সুইপ মারতে গিয়ে শাকিবের বলে আউট হন ধাওয়ান। তিন নম্বর নামা রায়ুডু বেশি রান পাননি। তারপর রোহিত ও ধোনি পার্টনারশিপ গড়েন। জয়ের জন্য যখন ৪ রান বাকি তখন মাশরাফিকে ৬ মারতে গিয়ে ধোনি ৩৩ রানের মাথায় আউট হন। রোহিত নট আউট থাকেন ৮৩ রান করে। ৩৭.২ ওভারে জয় তুলে নেয় ভারত। এই জয়ের ফলে সুপার ফোরের লড়াইয়ে এগিয়ে গেল ভারত। রবিবার ফের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবেন রোহিতরা। সেই ম্যাচ জিতলেই ফাইনালের রাস্তা পাকা বলা যেতে পারে। আপাতত সেই লক্ষ্যেই তৈরি হবে টিম ইন্ডিয়া।

```