Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পাকিস্তানকে হারিয়ে সম্মানের ম্যাচ জিতে ব্রোঞ্জ ভারতীয় পুরুষ হকি দলের

দ্য ওয়াল ব্যুরো: শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ভারতের পুরুষ হকি দলকে। ব্রোঞ্জের লড়াইয়ে ২-১ গোলে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন রুপিন্দর পাল সিংরা। এ দিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভারত। ৩ মিনিটের মাথায় দুরন্ত ফিল্ড গ

পাকিস্তানকে হারিয়ে সম্মানের ম্যাচ জিতে ব্রোঞ্জ ভারতীয় পুরুষ হকি দলের

শেষ আপডেট: 1 September 2018 13:44

দ্য ওয়াল ব্যুরো: শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ভারতের পুরুষ হকি দলকে। ব্রোঞ্জের লড়াইয়ে ২-১ গোলে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন রুপিন্দর পাল সিংরা। এ দিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভারত। ৩ মিনিটের মাথায় দুরন্ত ফিল্ড গোল করেন ভারতের স্ট্রাইকার আকাশদীপ সিং। এরপরে গোল শোধ করার বেশ কিছু সুযোগ পায় পাকিস্তান দল। কিন্তু ভারতের গোলকিপার শ্রীজেশের দক্ষতায় সব আক্রমণ প্রতিহত হয়। ভারতও এই সময় কিছু সুযোগ তৈরি করে। কিন্তু গোল সংখ্যা বাড়াতে ব্যর্থ হন আকাশদীপরা। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টার গোলশূন্য থাকার পর খেলা গড়ায় চতুর্থ কোয়ার্টারে। সেখানেই যাবতীয় নাটক অপেক্ষা করে ছিল দু'দলের জন্য। ৫০ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান হরমনপ্রীত সিং। দেখে মনে হচ্ছিল সহজেই জিতে যাবে ভারতীয় দল। কিন্তু তখনই ছন্দপতন। দু মিনিট পরেই কাউন্টার অ্যাটাক থেকে গোল তুলে নেন মহম্মদ আতিক। ফলে ব্যবধান কমে দাঁড়ায় ১-২। ভারতীয় দল কিছুটা চাপে পড়ে যায় এই সময়। কারণ বাকি সাত মিনিট একের পর এক আক্রমণ করতে থাকে পাক দল। এভাবেই মালয়েশিয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল খেয়েছিল ভারত। কিন্তু নিজেদের ডিফেন্স মজবুত রাখে ভারতীয় দল। অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি পাকিস্তান। ফলে ২-১ গোলে ম্যাচ যেতে ভারত। গত এশিয়াডে চ্যাম্পিয়ন হয়ে জাকার্তায় নেমেছিল ভারতীয় হকি দল। সেইমতোই গ্রুপে নিজেদের খেলা চালিয়া যায় তারা। গ্রুপের ৫ ম্যাচে ৭৬ গোল করে রেকর্ড গড়েন আকাশদীপ, হরমনপ্রীত, রুপিন্দার পাল সিংরা। দেখে মনে হচ্ছিল সহজেই সোনা জিতবেন তাঁরা। কিন্তু সেমি ফাইনালে মালয়েশিয়ার কাছে অপ্রত্যাশিত হারে ভারত। ফলে নিশ্চিত রুপো হাতছাড়া হয় ভারতের। কিন্তু তারপরেও ব্রোঞ্জ নির্ধারক ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে সম্মান রক্ষার লড়াই ছিল ভারতের। এই পাকিস্তানকে হারিয়েই চার বছর আগে ইনচিওন এশিয়াডে হারিয়ে সোনা জিতেছিল ভারত। জুন মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ৪-০ গোলে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। তারপর ফের এ দিন এশিয়ান গেমসে পাক দলকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারত।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```