Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

সনি মনে করাচ্ছেন ব্যারেটোকে, বিমানবন্দর উপচে দিলেন মোহন সমর্থকরা

দ্য ওয়াল ব্যুরো : সময় যেন পিছিয়ে যাচ্ছে বেশ কয়েক বছর। মহীন্দ্রা ইউনাইটেড থেকে মোহনবাগানে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ব্যারেটো। তাঁকে স্বাগত জানাতে ঢল নেমেছিল মোহন সমর্থকদের। 'সবুজ তোতা'র পর ফের কারও আসা নিয়ে এই উন্মাদনা তৈরি হলো সবুজমেরু

সনি মনে করাচ্ছেন ব্যারেটোকে, বিমানবন্দর উপচে দিলেন মোহন সমর্থকরা

শেষ আপডেট: 21 October 2018 17:46

দ্য ওয়াল ব্যুরো : সময় যেন পিছিয়ে যাচ্ছে বেশ কয়েক বছর। মহীন্দ্রা ইউনাইটেড থেকে মোহনবাগানে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ব্যারেটো। তাঁকে স্বাগত জানাতে ঢল নেমেছিল মোহন সমর্থকদের। 'সবুজ তোতা'র পর ফের কারও আসা নিয়ে এই উন্মাদনা তৈরি হলো সবুজমেরুন সমর্থকদের মধ্যে। তিনি সনি নর্ডি। আর কয়েক ঘণ্টার  অপেক্ষা। রবিবার রাত ২.১০ এ কাতার এয়ারলাইন্সের বিমান মাটি ছোঁবে কলকাতার। কিন্তু তিনি আসার অনেকদিন আগে থেকেই তাঁকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত মোহনবাগান সমর্থকরা। কারণ তিনি যে মোহন জনতার হার্টথ্রব। গত মরশুমের মাঝপথেই চোটের কারণে ফিরে যেতে হয়েছিল সনিকে। চোখের জলে বিদায় নিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে কেঁদেছিলেন বাগান সমর্থকরাও। যাওয়ার আগে কথা দিয়েছিলেন, চোট সারিয়ে ফের বাগানেই ফিরতে চান। কিন্তু চলতি মরশুমে সনি আসবেন কি আসবেন না, এই নিয়ে কম নাটক হয়নি। বাগান কর্তাদের তরফে প্রথমে কোনও সাড়া না পাওয়া গেলেও সমর্থকদের আবেগ, আবেদনে শেষ পর্যন্ত সাড়া দেন টুটু বসু-সৃঞ্জয় বসুরা। মূলত তাঁদের হস্তক্ষেপেই বাগানের হয়ে সই করেন সনি। সইয়ের পরেও কবে তিনি আসবেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। কখনও শোনা যায় অষ্টমীর রাতে কলকাতায় পা দিচ্ছেন সনি, কখনও বা শোনা যায় দশমীর রাতে আসছেন তিনি। অবশেষে রবিবার মাঝরাতে শহরে পা রাখতে চলেছেন বাগান মিডিও। আর তাই সনিকে বিমানবন্দরে স্বাগত জানাতে তৈরি মেরিনার্সরা। জানা গেছে, প্রায় ২০০ থেকে ২৫০ সমর্থক হাজির থাকবেন বিমানবন্দরে। শুধু হাজির থাকা নয়, রীতিমতো ফ্ল্যাগ, ফেস্টুন, মুখোশ, কাট আউট নিয়ে তৈরি তাঁরা। বেলেঘাটা, কসবা, বারাসাত এমনকী দুর্গাপুর, বর্ধমান থেকেও সনিকে স্বাগত জানাতে আসছেন সমর্থকরা। বিভিন্ন মোহনবাগান ফ্যান ক্লাবের সদস্যরা হাজির থাকবেন বিমানবন্দরে। সনির ছবি দেওয়া বিভিন্ন অভিনব কাট আউট বানিয়েছেন তাঁরা। কোথাও স্টেনগান হাতে নিয়ে দাঁড়িয়ে এসএন ১৬। শিলিগুড়িতে ডার্বি ম্যাচে গোল করে এই ভঙ্গিতেই সেলিব্রেশন করেছিলেন সনি। তারপর থেকে এই সেলিব্রেশন মোহন জনতার সবথেকে পছন্দের। কোথাও বা বানানো হয়েছে সবুজমেরুন পতাকার মধ্যে সনির মুখ। কোমরের কছে ফরাসিতে লেখা 'ইল রেস্তে', যার বাংলা 'সে থাকছে'। আক্ষরিক অর্থেই বাগান সমর্থকরা ফিরে পেতে চান সেই পুরনো সনিকে। জানেন আই লিগ জিততে গেলে সনি হয়ে উঠতে পারেন তাঁদের প্রধান ভরসা। সাম্প্রতিক অতীতে বিদেশিরা কলকাতায় পা রাখার সময় দু-একজন কর্মকর্তার সঙ্গে হাতে গোনা সমর্থকদের দেখা গেছে স্বাগত জানাতে। এমনকী ইউটা কিনোওয়াকিকে স্বাগত জানাতে দেখা যায়নি কোনও কর্মকর্তাকেই। শেষ পর্যন্ত দেবাশিস দত্তর গাড়িতে করে বিমানবন্দর থেকে ফিরেছিলেন তিনি। কিন্তু রবিবার রাতের এই উন্মাদনা বুঝিয়ে দিচ্ছে সনিকে ফিরে পেতে কতটা মরিয়া বাগান সমর্থকরা। সমর্থকদের এই আবেগই কলকাতায় ফিরিয়ে এনেছে সনিকে। এখন দেখার বিমানবন্দরে পা রাখার পর যে অভ্যর্থনা তিনি পাবেন, তাকে ফিরিয়ে দেওয়ার জন্য কতটা কার্যকরী হতে পারেন বাগানের 'ম্যাজিশিয়ান'। ব্যারেটো পেরেছিলেন। পারবেন তো সনি!

```