Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

আমি তোমায় মনোবিদের কাছে নিয়ে যাব, আফ্রিদিকে পাল্টা দিলেন গম্ভীর

দ্য ওয়াল ব্যুরো: ২০০৭-এর এশিয়া কাপে ভারত-পাকিস্তানের সেই ম্যাচটার কথা মনে পড়ে? পাকিস্তানের হয়ে বল করছেন  সৈয়দ আফ্রিদি। আর উল্টোদিকে ব্যাট করছেন ভারতের গৌতম গম্ভীর। আফ্রিদির অফস্পিন লেগের দিকে ঠেলে দিয়েই রান নেওয়ার জন্য দৌড় শুরু করেছিলেন গম্

আমি তোমায় মনোবিদের কাছে নিয়ে যাব, আফ্রিদিকে পাল্টা দিলেন গম্ভীর

শেষ আপডেট: 4 May 2019 10:39

দ্য ওয়াল ব্যুরো: ২০০৭-এর এশিয়া কাপে ভারত-পাকিস্তানের সেই ম্যাচটার কথা মনে পড়ে? পাকিস্তানের হয়ে বল করছেন  সৈয়দ আফ্রিদি। আর উল্টোদিকে ব্যাট করছেন ভারতের গৌতম গম্ভীর। আফ্রিদির অফস্পিন লেগের দিকে ঠেলে দিয়েই রান নেওয়ার জন্য দৌড় শুরু করেছিলেন গম্ভীর। কিন্তু মাঝ পিচেই ঘটে যায় সেই ঘটনা। আফ্রিদি-গম্ভীর ধাক্কা। তারপর বচসা। সেই নিয়ে আন্তর্জিক ক্রিকেটে কম হইচই হয়নি। কিন্তু ১২ বছর পরে দু’জনের সেই ফাটল আরও বড় হয়ে দেখা দিল। যেখানে আত্মজীবনীতে গম্ভীর সম্পর্কে লিখতে গিয়ে আফ্রিদি লিখেছেন, ‘আচরণের সমস্যা।’ পাল্টা দিতে গিয়ে গম্ভীর বললেন, “তোমায় আমি নিজের দায়িত্বে মনোবিদের কাছে চিকিৎসা করাতে নিয়ে যাব।” সম্প্রতি আফ্রিদির আত্মজীবনী প্রকাশিত হয়েছে। সেখানে নানান কথা লিখতে গিয়ে ২০০৭-এর ওই ম্যাচের প্রসঙ্গ এসেছে। তার প্রেক্ষিতেই আফ্রিদি লিখেছেন, “ওঁর আচরণে সমস্যা রয়েছে। সেই কারণেই ও কোনও রেকর্ড করতে পারেনি।” এখানেই থামেননি এই পাক ক্রিকেটার। ঝাঁঝ বাড়িয়ে গম্ভীর সম্পর্কে লিখেছেন, “ওঁর কোনও ব্যক্তিত্বই নেই।” এমনিতেই গম্ভীর পাকিস্তানের ব্যাপারে চরমপন্থী। নাম শুনলেই তেলেবেগুনে জ্বলে ওঠেন। সে মাঠের মধ্যে হোক বা বাইরে, পাকিস্তান বিরুদ্ধে গম্ভীর যেন আলাদা ফর্মে চলে যান। এক্ষেত্রেও অন্যথা হয়নি। টুইট করে প্রতিক্রিয়া দিয়েছেন গম্ভীর। সেখানে তিনি আফ্রিদিকে মেনশন করে বলেছেন, “এখনও আমরা চিকিৎসার জন্য ভিসা দিই। তোমায় আমি নিজে মনোবিদের কাছে নিয়ে যাব।” এখন গম্ভীর শুধু প্রাক্তন ক্রিকেটার নন। রাজনীতিকও বটে। যোগ দিয়েছেন বিজেপি-তে। পূর্ব দিল্লি কেন্দ্র থেকে ভোটেও দাঁড়িয়েছেন তিনি। ভোটের বাজারে তাই আফ্রিদির আক্রমণ নিয়ে গা ছাড়া ভাব দেখাননি দিল্লির ভূমিপুত্র। আফ্রিদির ছোড়া বল একেবারে উড়িয়ে দিয়েছেন করাচির উদ্দেশে। শনিবার সকালের করা টুইট, দুপুরের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। https://twitter.com/GautamGambhir/status/1124504874215968768

```