Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

রামমন্দিরের ভূমিপুজো হিন্দুদের জন্য ঐতিহাসিক দিন, পাকিস্তানে বসে টুইট দানিশ কানেরিয়ার

দ্য ওয়াল ব্যুরো: অনিল দলপতের পরে পাকিস্তানের দ্বিতীয় হিন্দু ক্রিকেটার তিনি। টেস্টে আড়াইশোর বেশি উইকেট নেওয়ার পরেও পাকিস্তানের সেরা স্পিনারদের দলে কোনও দিনও জায়গা হয়নি তাঁর। শুধুমাত্র হিন্দু বলেই নাকি তাঁর সঙ্গে এরকম আচরণ করা হত বলে বেশ কিছু

রামমন্দিরের ভূমিপুজো হিন্দুদের জন্য ঐতিহাসিক দিন, পাকিস্তানে বসে টুইট দানিশ কানেরিয়ার

শেষ আপডেট: 6 August 2020 10:30

দ্য ওয়াল ব্যুরো: অনিল দলপতের পরে পাকিস্তানের দ্বিতীয় হিন্দু ক্রিকেটার তিনি। টেস্টে আড়াইশোর বেশি উইকেট নেওয়ার পরেও পাকিস্তানের সেরা স্পিনারদের দলে কোনও দিনও জায়গা হয়নি তাঁর। শুধুমাত্র হিন্দু বলেই নাকি তাঁর সঙ্গে এরকম আচরণ করা হত বলে বেশ কিছুদিন আগে মুখ খুলেছিলেন দানিশ কানেরিয়া। এবার পাকিস্তানে বসেই রামমন্দিরের ভূমিপুজো নিয়ে টুইট করলেন এই প্রাক্তন স্পিনার। বললেন, এই ভূমিপুজো বিশ্বের সব হিন্দুদের কাছেই ঐতিহাসিক দিন। বুধবার অযোধ্যায় এই ভূমিপুজো উপলক্ষ্য ছিল সাজো সাজো রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পুজোয় প্রধান ভূমিকা নিয়েছেন। করোনা আবহে টেলিভিশনের পর্দাতেই তা সবাইকে দেখতে হয়েছে। তবে সেইসঙ্গে গোটা ভারতের অনেক জায়গায় পুজো করা হয়েছে ভগবান রামের। অনেকেই বাড়িতেই শাঁখ বাজিয়েছেন, উলুধ্বনি দিয়েছেন। এই ভূমিপুজোতে খুশি হয়েছেন দানিশ কানেরিয়া। বুধবার দুটি টুইট করে নিজের খুশির কথা জানিয়েছেন তিনি। প্রথম টুইটে দানিশ বলেন, “আজ গোটা বিশ্বের হিন্দুদের জন্য ঐতিহাসিক দিন। ভগবান রাম আমাদের আদর্শ।” https://twitter.com/DanishKaneria61/status/1291053510352687107?s=19 দ্বিতীয় টুইটে কানেরিয়াকে বলতে শোনা যায়, “ভগবান রামের সৌন্দর্য তাঁর নামে নয়, তাঁর চরিত্রের মাধ্যমে ফুটে ওঠে। অসত্যের উপর সত্যের জয়ের প্রতীক তিনি। আজ গোটা বিশ্ব জুড়ে একটা আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। এই অনুভূতি খুবই শান্তির।” https://twitter.com/DanishKaneria61/status/1291073978438647809?s=19 পাকিস্তানে বসে রামমন্দিরের ভূমিপুজো নিয়ে করা দানিশ কানেরিয়ার এই টুইট ইতিমধ্যেই ভাইরাল। অনেকে মজার ছলে বলেছেন, এরপর হয়তো দুবাইয়ে গিয়ে থাকতে হবে কানেরিয়াকে। পাকিস্তানে আর তাঁর থাকা চলবে না। অনেকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করেছেন কানেরিয়াকে ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য। পাকিস্তান দলে হিন্দু কানেরিয়ার প্রতি বৈষম্যের কথা প্রথম তুলে ধরেছিলেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি বলেন, হিন্দু বলে দানিশ কানোরিয়ার সঙ্গে দুর্ব্যবহার করত পাকিস্তানি ক্রিকেটাররা। এক টেবিলে বসে খেত না। এখানেই থামেননি তিনি। আখতার ওই আরও বলেন, শুধু ধর্ম নয়, কে লাহোরের, পেশোয়ারের কিংবা কে মুলতানের—এই প্রাদেশিকতাও চরম ভাবে ছিল টিমের খেলোয়াড়দের মধ্যে। এক এক সময় সহ্যের সীমা ছাড়িয়ে যেত এই ধরনের আচরণ। আখতারের এই মন্তব্যের পরে মুখ খোলেন কানেরিয়া। তিনি বলেন, নিজের সবটা দিয়ে পাকিস্তান ক্রিকেটের হয়ে তিনি খেলেছিলেন। কিন্তু কেবলমাত্র হিন্দু হওয়ায় তাঁর কেরিয়ার অনেক আগে শেষ হয়ে যায়। যদিও কানেরিয়া ও আখতারের এই মন্তব্যের বিরুদ্ধে মুখ খোলেন তৎকালীন পাক অধিনায়ক ইনজামাম উল হক। তার কয়েক দিন পরে দানিশ কানেরিয়াকে দেখা যায় গেরুয়া পোশাক পরে একটি ভিডিও বার্তায় জয় শ্রীরাম ধ্বনি তুলতে। সেখানে তিনি বলেন, “আমি গর্বিত আমি হিন্দু।” এবার ফের রামমন্দিরের ভূমিপুজো নিয়ে টুইট করতে দেখা গেল তাঁকে।

```