Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

সনি কি ফিরছেন বাগানে? ফেসবুকে পোস্ট করেও ডিলিট, বাড়ল ধোঁয়াশা

দ্য ওয়াল ব্যুরো: গত বছর আই লিগের মাঝপথ। থমথমে বাগান তাঁবু। একদিকে বসে টুটু বসু, একদিকে দেবাশিস দত্ত, মাঝখানে সনি নর্ডি। কাঁদছেন বাগান সমর্থকরা। কাঁদছেন সনিও। যাওয়ার আগে সনি বলেছিলেন, চোট সারিয়ে মোহনবাগানেই ফিরে আসতে চান তিনি। সনির ফিরে আসা

সনি কি ফিরছেন বাগানে? ফেসবুকে পোস্ট করেও ডিলিট, বাড়ল ধোঁয়াশা

শেষ আপডেট: 10 October 2018 10:21

দ্য ওয়াল ব্যুরো: গত বছর আই লিগের মাঝপথ। থমথমে বাগান তাঁবু। একদিকে বসে টুটু বসু, একদিকে দেবাশিস দত্ত, মাঝখানে সনি নর্ডি। কাঁদছেন বাগান সমর্থকরা। কাঁদছেন সনিও। যাওয়ার আগে সনি বলেছিলেন, চোট সারিয়ে মোহনবাগানেই ফিরে আসতে চান তিনি। সনির ফিরে আসা নিয়ে কম নাটক হয়নি। তার মধ্যেই ধোঁয়াশা বাড়িয়ে দিয়েছেন খোদ হাইতিয়ান ম্যাজিশিয়ান। অস্ত্রোপচারের পর থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রিহ্যাবের একের পর এক ভিডিও আপলোড করেছেন সনি। আর তাই দেখে আশায় বুক বেঁধেছেন সবুজমেরুন সমর্থকরা। ফের পুরো ফিট সনিকে নিয়ে নতুন করে আই লিগ জয়ের স্বপ্ন দেখা শুরু করেছিলেন তাঁরা। কিন্তু বাগান কর্তাদের তরফে কোনও রকমের প্রতিক্রিয়া দেখা যায়নি এ বিষয়ে। সনি আসবেন কিনা তা নিয়ে মুখ খোলেননি কোনও বাগান কর্তা।

দ্য ওয়াল পুজো ম্যাগাজিন ১৪২৫ পড়তে ক্লিক করুন

এই মুহূর্তে বাগানে নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। নিজেদের নির্বাচনী প্রচারে অবশ্য টুটু গোষ্ঠীর কর্তারা দাবি করেছেন, সনি এই ক্লাবেই খেলবে এটা তাঁরাও চান। এই ব্যাপারে আশাবাদী তাঁরা। তবে সেই ব্যাপারে কোনও পদক্ষেপ নেওয়া হবে কিনা, সেই বিষয়ে কিছু বলেননি তাঁরা। এর মধ্যেই মঙ্গলবার নতুন বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করেছে মোহনবাগান৷ মহম্মদ সালাহ’র দেশ মিশর থেকে উড়ে আসছেন চ্যাম্পিয়নস লিগে খেলা আক্রমণাত্মক মিডিও ওমর নবিল এল হুসেনি৷ তবে শনিবার তিলোত্তমার ক্লাবে এসে মেডিক্যাল পরীক্ষা দিতে হবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ শঙ্করলাল চক্রবর্তী৷ মিশরীয় মিডিও পাকা হয়ে গেলে পঞ্চম বিদেশির কোটা পূর্ণ হবে বাগানে৷ তাহলে সনি?   মোহনবাগানে পঞ্চম বিদেশীর আসার খবর প্রকাশ পেতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে মোহনবাগানের জন্য 'গুডবাই' বার্তা পোস্ট করলেন সনি নর্ডি। বাগানের জন্য লেখা ‘গুডবাই’ বার্তায় সনি লেখেন, ‘ভারতীয় ফুটবলে মোহনবাগানের মতো ঐতিহ্যশালী ক্লাবের সঙ্গে চারটে মরশুম দারুণ কাটল৷ কেরিয়ারের অন্যতম সেরা চার বছর৷ ফ্যানদের ভালবাসা পেয়ে আমি আপ্লুত৷’ সঙ্গে হাইতিয়ান ম্যাজিশিয়ন লিখেছেন, ‘আসন্ন মরশুমটাও বাগানের জার্সিতে খেলার ইচ্ছে ছিল৷ কলকাতায় পৌঁছে মেডিক্যাল টেস্ট দেওয়ার পরিকল্পনা ছিল৷ কিন্তু অফিশিয়ালদের পক্ষ থেকে আমার সঙ্গে সেভাবে এখনও যোগাযোগই করা হয়নি৷ আনুষ্ঠানিকভাবেও কথা পাকা হয়নি৷ অন্যদিকে প্রতিদিনই অন্য একাধিক ক্লাবের অফার আসছে৷ পেশাদার হিসেবে তাই অন্য ক্লাবের পথই বেছে নিতে হতে পারে৷ মোহনবাগান ক্লাবের জন্য অনেক শুভেচ্ছা রইল৷’ এই ফেসবুক পোস্ট সামনে আসার পরেই হতাশ হয়ে পড়েন মোহনবাগান সমর্থকরা। এমনকী ক্লাবের ভালোর জন্য সনি'র মতো খেলোয়াড় পাকা করার কথা না ভেবে শুধুমাত্র নির্বাচন নিয়ে পড়ে থাকার অভিযোগে অনেকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেন ক্লাব কর্তাদের। কিন্তু অনেক সমর্থক বলেন, ষষ্ঠ বিদেশীর জায়গা তো খালি। সেখানে সনিকে নেওয়া যেতেই পারে। উল্টোদিকে অনেকে বলেন, ডিকা, হেনরি, ইউটা, ওমর নবিলের পর কিংসলের পাশে একজন বিদেশী ডিফেন্ডার নিলে বেশি ভালো। তারমধ্যেই তৈরি হয় আরেক ধোঁয়াশা। নিজের করা ফেসবুক পোস্ট ডিলিট করে দেন সনি। তারপরেও সমর্থকদের একাংশ বলতে থাকেন তবে কি মন পরিবর্তন করেছেন সনি? নাকি ক্লাব কর্তাদের তরফে সনির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল? তাই তড়িঘড়ি নিজের বিদায়ী বার্তা মুছে ফেললেন তিনি। বাগান কর্তাদের তরফে যদিও এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সনি'র ফেসবুক পোস্ট মুছে ফেলার পর নতুন করে আশা দেখছেন বাগান সমর্থকরা। সনির ফেসুবুকের কভার পেজেও কিন্তু মোহন গ্যালারির ছবি, তাহলে কি......

```