Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে গিয়ে ভারি খেসারত দিতে হচ্ছে তেল কোম্পানিগুলিকে! দিনে লোকসান ১,৬০০ কোটিইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

পিছিয়ে চেন্নাই, ইস্টবেঙ্গলের আশা বেঁচে রক্ষিতের হাতে

দ্য ওয়াল ব্যুরো : খেলা শুরু হওয়ার তিন মিনিটের মধ্যে কোয়েম্বাটোর থেকে সুখবর ভেসে আসে কোঝিকোড়ে। রোল্যান্ডের করা গোলে পিছিয়ে পড়েছে চেন্নাই। এই খবরে আরও উৎসাহ নিয়ে খেলা তো দূর ঘরের মাঠে দাপটে খেলা শুরু করলো গোকুলম কেরালা। বলের আধিক্য ইস্টবেঙ্গল

পিছিয়ে চেন্নাই, ইস্টবেঙ্গলের আশা বেঁচে রক্ষিতের হাতে

শেষ আপডেট: 9 March 2019 12:19

দ্য ওয়াল ব্যুরো : খেলা শুরু হওয়ার তিন মিনিটের মধ্যে কোয়েম্বাটোর থেকে সুখবর ভেসে আসে কোঝিকোড়ে। রোল্যান্ডের করা গোলে পিছিয়ে পড়েছে চেন্নাই। এই খবরে আরও উৎসাহ নিয়ে খেলা তো দূর ঘরের মাঠে দাপটে খেলা শুরু করলো গোকুলম কেরালা। বলের আধিক্য ইস্টবেঙ্গলের বেশি থাকলেও বেশি সুযোগ তৈরি করলো গোকুলম। রক্ষিত ডাগরকে বেশ কিছু বল আটকাতে হলো। প্রথমার্ধে ইস্টবেঙ্গল-গোকুলম ম্যাচ গোলশূণ্য থাকল। অন্যদিকে মিনার্ভার কাছে ০-১ গোলে পিছিয়ে চেন্নাই সিটি এফসি। মিনার্ভার বিরুদ্ধে খেলার শুরুতেই গোল খেয়ে বসে চেন্নাই। ডিফেন্সের ভুলে ফাঁকা হেড পান মিনার্ভার রোল্যান্ড। বল জালে জড়িয়ে দিতে কোনও ভুল করেননি তিনি। তারপর চেন্নাই খেলায় ফেরার চেষ্টা করলেও মিনার্ভার ডিফেন্স ছিল অটুট। এই ম্যাচের আগেই শোনা গিয়েছিল, চেন্নাইকে নাকি ম্যাচ ছেড়ে দিতে চলেছে মিনার্ভা। কিন্তু ম্যাচের মধ্যে সেরকম কোনও ছবি দেখা যায়নি। নিজেদের পরিকল্পনা অনুযায়ী ফুটবল খেলেই প্রথমার্ধে চেন্নাইয়ের স্প্যানিশ আর্মাডাকে আটকে রেখেছে মিনার্ভা। অন্যদিকে গোকুলম কেরালার বিরুদ্ধে কিছুটা ফিকে লাগছিল ইস্টবেঙ্গল মাঝমাঠকে। কোচ আলেজান্দ্রো মেনেন্ডেজ যতই বলুন, কার্যত ফাইনালের চাপ বোঝা যাচ্ছিল ফুটবলারদের মধ্যে। নইলে কেরালার অ্যাটাকিং থার্ডে এসে লালডানমাওয়াইয়া, ব্র্যান্ডনরা যেরকম ভুল পাস দিলেন, তা সাধারণত দেখা যায় না। নিষ্প্রভ দেখাচ্ছিল মেক্সিকান এনরিকে এসকুইদাকেও। জবি জাস্টিনের অভাব টের পাওয়া যাচ্ছিল। অন্যদিকে পরিকল্পনা অনুযায়ী ফুটবল খেলছিল গোকুলম। ডিফেন্স মুজবুত রেখে আক্রমণে উঠছিলেন জোসেফরা। তার মধ্যেই ১৭ মিনিটের মাথায় জোসেফের বুলেট শট দুরন্ত বাঁচান রক্ষিত ডাগর। ৩৭ মিনিটের মাথায় সুযোগ চলে আসে ইমানুয়েলের সামনে। কিন্তু সে ক্ষেত্রেও ডাগরের সাহসী গোলকিপিং বাঁচিয়ে দেয়। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধে স্প্যানিশ কোচ কেরালার ডিফেন্স ভাঙার জন্য কোনও পরিকল্পনা করতে পারেন কিনা সেটাই দেখার। কারণ ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করলে কিন্তু চেন্নাই হারলেও তাঁরা চ্যাম্পিয়ন। এটা মাথায় রয়েছে স্প্যানিশ কোচের।  

```