
শেষ আপডেট: 14 September 2019 11:26
দ্য ওয়াল ব্যুরো: টানটান ঘরোয়া লিগ।
অশ্বমেধের মতো ছুটতে থাকা পিয়ারলেস ধাক্কা খেল কলকাতা কাস্টমসের কাছে। অন্য দিকে ৬ ম্যাচে ১২ পয়েন্টে থাকা জর্জ টেলিগ্রাফও আটকে গেল সাদার্নের কাছে। দুই দল পয়েন্ট নষ্ট করায় আশা জাগল লাল-হলুদ সমর্থকদের মনে।
এ দিন স্ট্যানলি এগিয়ে দিয়েছিলেন কাস্টমসকে। ৬৭ মিনিটে পিয়ারলেসকে সমতায় ফেরান আনসুমানা ক্রোমা। ৬৮ মিনিটে ফের কাস্টমসমে এগিয়ে দেন স্ট্যানলি। সবাই যখন ধরেই নিয়েছিল জহর দাসের পিয়ারলেস বোধহয় হারতে বসেছে, ঠিক সেই মুহূর্তে পেনাল্টি পায় তারা। গোল করে ২-২ করেন ক্রোমা। এই ড্রয়ের ফলে পিয়ারলেসের পয়েন্ট দাঁড়াল ৭ ম্যাচে ১৪। অন্যদিকে জর্জ আজ জিতে গেলে লিগ টেবিলের উপরে চলে যেতে পারত। কিন্তু আটকে যাওয়ায় তাদের পয়েন্ট হল ৬ ম্যাচে ১২।