Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শচীনের ডবল সেঞ্চুরির ১০ বছর, মাস্টার ব্লাস্টারকে শ্রদ্ধা বিসিসিআইয়ের

দ্য ওয়াল ব্যুরো: ওয়ান ডে ক্রিকেটে যে এও হতে পারে কেউ বিশ্বাস করেননি। প্রথম তা করে দেখিয়েছিলেন মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর। ওয়ান ডে ক্রিকেটে প্রথম ডবল সেঞ্চুরি করেছিলেন শচীন। তারপরে একাধিক প্লেয়ার সেই কীর্তি করেছেন। কিন্তু প্রথম ডবল সেঞ

শচীনের ডবল সেঞ্চুরির ১০ বছর, মাস্টার ব্লাস্টারকে শ্রদ্ধা বিসিসিআইয়ের

শেষ আপডেট: 24 February 2020 12:17

দ্য ওয়াল ব্যুরো: ওয়ান ডে ক্রিকেটে যে এও হতে পারে কেউ বিশ্বাস করেননি। প্রথম তা করে দেখিয়েছিলেন মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর। ওয়ান ডে ক্রিকেটে প্রথম ডবল সেঞ্চুরি করেছিলেন শচীন। তারপরে একাধিক প্লেয়ার সেই কীর্তি করেছেন। কিন্তু প্রথম ডবল সেঞ্চুরির পাশে লেখা রয়েছে শচীনের নাম। সেই ঐতিহাসিক কীর্তির ১০ বছর হল আজ। শচীনকে শ্রদ্ধা জানাল বিসিসিআই। ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডেতে ১৪৭ বলে ২০০ রান করেছিলেন শচীন। নিজের ক্রিকেট কেরিয়ারের শেষ দিকে যে কেউ এমন ইনিংস খেলতে পারে তা শচীনকে দেখে বুঝতে পেরেছিল ক্রিকেট বিশ্ব। আজ তার ১০ বছর পূর্তিতে বিসিসিআইয়ের তরফে একটি ভিডিও টুইট করা হয়। সেখানে চার্ল ল্যাঙ্গারভেল্টের বলে পয়েন্ট অঞ্চলে সিঙ্গল নিয়ে ২০০ করতে দেখা যাচ্ছে শচীনকে। ভারতীয় ড্রেসিংরুমের সবাইকে উঠে দাঁড়িয়ে কুর্নিশ করতে দেখা যাচ্ছে। সেই ভিডিও শেয়ার করে ক্যাপশনে বিসিসিআই লেখে, "আজকের দিনেই ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে শচীন তেণ্ডুলকর ওয়ান ডেতে ডবল সেঞ্চুরি করেছিলেন।" https://twitter.com/BCCI/status/1231861418955173888 এই ভিডিও শেয়ার করার পর থেকেই নস্টালজিক হয়ে পড়েছেন ভারতের ক্রিকেট ফ্যানরা। সবাই ফিরে যাচ্ছেন ১০ বছর আগের সেই ঐতিহাসিক দিনে। কেউ টিভির পর্দায়, কেউ বা মাঠে গিয়ে এই ইতিহাসের সাক্ষী থেকেছেন। সবাই এই ডবল সেঞ্চুরির জন্য ধন্যবাদ জানিয়েছেন শচীনকে। ২৪ বছর ধরে ভারতীয় ফ্যানদের এত সুন্দর ক্রিকেট উপহার দেওয়ার জন্য মাস্টার ব্লাস্টারকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। ২০০৮ সালের পর থেকে হঠাৎ করেই বদলে যায় শচীনের ব্যাটিং। তখন থেকেই ২০১১ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছিলেন তিনি। এই তিন বছরে ১৮টি সেঞ্চুরি করেন তিনি। তারমধ্যে এই ডবল সেঞ্চুরিও ছিল। ৪৪২ তম ওয়ান ডেতে এই কীর্তি করেছিলেন শচীন। পরবর্তীকালে বিভিন্ন দেশের একাধিক ব্যাটসম্যান ওয়ান ডে ক্রিকেটে ২০০ করেছেন। শচীনের পরেই ডবল সেঞ্চুরি করেন সেহওয়াগ। রোহিত শর্মার তো তিনটি ডবল সেঞ্চুরি রয়েছে। কিন্তু ওয়ান ডেতেও যে ২০০ করা যায়, সেই বিশ্বাস ব্যাটসম্যানদের মধ্যে এনে দিয়েছিলেন শচীনই। তাই আজকের দিনে তাঁকে শ্রদ্ধা জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড।

```