Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বাঙালি দাপটে উড়ে গেল পাকিস্তান, এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ

দ্য ওয়াল ব্যুরো: এগারো জন বাঙালি মিলে পাকিস্তানের হাতে ধরিয়ে দিল দুবাই থেকে ইসলামাবাদ যাওয়ার প্লেনের টিকিট। পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে দিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। আগামী ২৮ তারিখ আবুধাবিতে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত-বাং

বাঙালি দাপটে উড়ে গেল পাকিস্তান, এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ

শেষ আপডেট: 26 September 2018 20:20

দ্য ওয়াল ব্যুরো: এগারো জন বাঙালি মিলে পাকিস্তানের হাতে ধরিয়ে দিল দুবাই থেকে ইসলামাবাদ যাওয়ার প্লেনের টিকিট। পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে দিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। আগামী ২৮ তারিখ আবুধাবিতে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। এ দিনের ম্যাচের শুরুটা খুব একটা সুখকর ছিল না বংলাদেশের জন্য। পাকিস্তনি পেস ঝড়ে ১২ রানের মধ্যেই প্যাভেলিয়নের পথ ধরতে হয় বাংলা দেশের প্রথম সারির তিন ব্যাটসম্যানকে। পাঁচ ওভারের মধ্যেই আউট হয়ে যান সৌম্য সরকার, মমিনুল হক এবং লিটন দাস। এরপরই খেলা ধরেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান মহম্মদ মিঠুন এবং মুস্তাফিকুর। তাঁদের ১৪৪ রানের পার্টনারশিপই বাংলাদেশকে পৌঁছে দেয় ২৩৯ রানে। বল করতে নেমে বাংলাদেশ কার্যত শুরু থেকেই চাপে রেখে দেয় পাক দলকে। পেস এবং স্পিনের যৌথ হানায় উইকেটে পিঠ ঠেকে যায় পাক ব্যাটিং লাইনআপের। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ৪৩ রান দিয়ে একাই তুলে নেন চারটি উইকেট। দুটি করে উইকেট নেন রেহেমান এবং মেহেদি হাসান। যার ফলে ৫০ ওভারের মধ্যে ২০২ করেই থেমে যেতে হয় পাকিস্তানকে।

```