Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

দ্বিতীয় ম্যাচেও নর্থইস্টের কাছে হার দশ জনের এটিকে'র

দ্য ওয়াল ব্যুরো: প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে হারের পর এটিকে কোচ স্টিভ কপেল বলেছিলেন ঘুরে দাঁড়াবে দল। কিন্তু আখেরে দেখা গেল হলো তার উল্টো। দ্বিতীয় ম্যাচেও ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরে মাঠ ছাড়তে হলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ

দ্বিতীয় ম্যাচেও নর্থইস্টের কাছে হার দশ জনের এটিকে'র

শেষ আপডেট: 4 October 2018 17:11

দ্য ওয়াল ব্যুরো: প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে হারের পর এটিকে কোচ স্টিভ কপেল বলেছিলেন ঘুরে দাঁড়াবে দল। কিন্তু আখেরে দেখা গেল হলো তার উল্টো। দ্বিতীয় ম্যাচেও ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরে মাঠ ছাড়তে হলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলকে। এ দিন প্রথম থেকেই আক্রমণে কালু উচেকে নামিয়েছিলেন কোচ স্টিভ কপেল। কিন্তু বারবার যেন এক পড়ে যাচ্ছিলেন কালু উচে ও বলবন্ত সিং। আসলে মাঝমাঠ থেকে বল বাড়ানোর জন্য যাঁকে গোয়া থেকে আনা হয়েছে সেই অধিনায়ক লাঞ্জারোতে যেন নিজের ফর্মটাও গোয়াতে ফেলে এসেছেন। কিংবা অধিনায়কত্বের চাপে স্বাভাবিক খেলাটা খেলতে পারছেন না। অন্যদিকে গত ম্যাচের মতোই প্রথম থেকে আক্রমণাত্মক খেলা শুরু করে নর্থইস্ট। প্রথমার্ধে বেশ কয়েকবার কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় এটিকে গোলকিপার অরিন্দম ভট্টাচার্যকে। হোম টিমের কাছে সবথেকে খারাপ সময় আসে ৪২ মিনিটের মাথায়। নিখিল কদমকে ট্যাকল করতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার সেনা রালতেকে। বাকি সময় দশ জনে খেলতে হয় কলকাতাকে। দ্বিতীয়ার্ধেও আক্রমণ করতে থাকে নর্থইস্ট। নিখিল কদম, রাওলিন বর্জেসদের একের পর এক ক্রস ভেসে আসতে থাকে এটিকে বক্সে। পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়েন জন জনসনরা। তবে জনসনের অসাধারণ ডিফেন্স বাঁচিয়ে রেখেছিল এটিকেকে। দু-তিনবার নিশ্চিত পতন রোধ করেন তিনি। কিন্তু ৮৮ মিনিটের মাথায় কর্নার থেকে রাওলিন বর্জেসের হেড জড়িয়ে যায় জালে। পিছিয়ে পড়ে এটিকে। বাকি সময়ে আর সমতা ফেরাতে পারেনি তারা। এই নিয়ে ঘরের মাঠে প্রথম দু ম্যাচ হারতে হলো দু বারের চ্যাম্পিয়ন দলকে। সামনে এখনও অনেক খেলা বাকি। তবে দলের পারফরম্যান্স হতাশ করছে সমর্থকদের। এখন দেখার এই অবস্থা থেকে বেরিয়ে আসার কোনও পরিকল্পনা কোচ স্টিভ কপেল নিতে পারেন কিনা।

```