গোল্ড নম্বর ১০, অরপিন্দরের হাত ধরে ট্রিপল জাম্পে সোনা ভারতের
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের ভালো প্রদর্শন অব্যাহত। বুধবার ট্রিপল জাম্পে সোনা জিতলেন ভারতের অরপিন্দর সিং।
বুধবার এশিয়ান গেমসে পুরুষদের ট্রিপল জাম্পের ফাইনালে ১৬.৭৭ মিটার লাফিয়ে এই সোনা জয় নিশ্চিত করেন অরপিন্দ
শেষ আপডেট: 29 August 2018 13:46
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের ভালো প্রদর্শন অব্যাহত। বুধবার ট্রিপল জাম্পে সোনা জিতলেন ভারতের অরপিন্দর সিং।
বুধবার এশিয়ান গেমসে পুরুষদের ট্রিপল জাম্পের ফাইনালে ১৬.৭৭ মিটার লাফিয়ে এই সোনা জয় নিশ্চিত করেন অরপিন্দর সিং। কিন্তু হতাশ করলেন অন্য অ্যাথলিট রাকেশ বাবু। ওই একই ইভেন্টে ১৬.৪০ মিটার লাফিয়ে ষষ্ঠ স্থানে শেষ করে সন্তুষ্ট থাকতে হলো তাঁকে।
এর আগে বুধবারই মেয়েদের ২০০ মিটার দৌড়ে ভারতকে রুপো এনে দেন দ্যুতি চাঁদ। ১০০ মিটারে রুপোর পর ২০০ মিটারেও রুপো জেতেন দ্যুতি। ফলে হিমা দাস ২০০ মিটারে লাল কার্ড দেখে হতাশ করলেও দ্যুতির হাত ধরে হতাশা পূরণ হয় ভারতের।
অরপিন্দরের হাত ধরে ভারতের হয়ে ১০ নম্বর সোনা এল চলতি এশিয়ান গেমসে। এ ছাড়াও ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এটা নিয়ে চতুর্থ সোনা জিতল ভারত। এর আগে শট পাটে সোনা জেতেন ভারতের তাজিন্দর পাল সিং তুর। জ্যাভেলিনে গেমস রেকর্ড করে সোনা জেতেন ভারতের নীরজ চোপড়া। তারপর মঙ্গলবার পুরুষদের ৮০০ মিটার দৌড়ে সোনা জেতেন ভারতের মনজিৎ সিং। ওই একই ইভেন্টে রুপো জেতেন ভারতের জিনসন জ্যাকসন।
এই প্রথমবার এশিয়ান গেমসের ইতিহাসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এতগুলো পদক এল ভারতের ঝুলিতে। ভারতীয় অ্যাথলিটরা যেভাবে বিদেশের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমেই উন্নতি করে চলেছেন তা আশা যোগাচ্ছে ভারতকে।