Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অঙ্কটা কল্পনায় আনতে পারেন? ৯২৬ কোটি! হ্যাঁ এই টাকাতেই গ্রিজম্যান গেলেন বার্সায়

দ্য ওয়াল ব্যুরো: কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল। শুক্রবার বেশি রাতে সেই জল্পনার অবসান ঘটালেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য আন্তেনিও গ্রিজম্যান। অ্যাটলেটিকো ডি মাদ্রিদ থেকে বার্সেলোনায় সই করলেন ২৮ বছরের ফরাসী তারকা। ২০১৪ সালে রিয়েল সোসিয়ে

অঙ্কটা কল্পনায় আনতে পারেন? ৯২৬ কোটি! হ্যাঁ এই টাকাতেই গ্রিজম্যান গেলেন বার্সায়

শেষ আপডেট: 12 July 2019 19:05

দ্য ওয়াল ব্যুরো: কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল। শুক্রবার বেশি রাতে সেই জল্পনার অবসান ঘটালেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য আন্তেনিও গ্রিজম্যান। অ্যাটলেটিকো ডি মাদ্রিদ থেকে বার্সেলোনায় সই করলেন ২৮ বছরের ফরাসী তারকা। ২০১৪ সালে রিয়েল সোসিয়েডেড থেকে অ্যাটলেটিকো ডি মাদ্রিদে গিয়েছিলেন গ্রিজম্যান। তারপর টানা পাঁচ বছর লাল-সাদা জার্সিতে খেলেছেন। ২৫৬টি ম্যাচে ১৩৩টি গোল রয়েছে এই অ্যাটাকিং মিডিওর। ডেমবেলে, জোয়াও ফেলিক্স, কিলিয়ান এমবাপে, ফিলিপ কুটিনহো এবং নেমারের পর ষষ্ঠ ফুটবলার গ্রিজম্যান, যাঁকে বিরাট অঙ্ক ট্রান্সফার ফি দিয়ে নেওয়া হল। ভারতীয় টাকায় ৯২৬ কোটি টাকা। পাঁচ বছরের চুক্তিতে বার্সার জার্সি গায়ে চাপাচ্ছেন গ্রিজম্যান। অ্যাটলেটিকো ডি মাদ্রিদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে নিজেই বার্সার কথা জানিয়েছেন গ্রিজম্যান। তিনি বলেন, "প্রতিটি পেশাদার ফুটবলার প্রতিদিন নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের স্বপ্ন দেখে। নতুন অভিজ্ঞতার জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার কাছে নতুন চ্যালেঞ্জ।" একই সঙ্গে আঠারোর বিশ্বকাপ জয়ী স্কোয়াডের সদস্য বলেন, "অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আমায় অনেক কিছু দিয়েছে। সমর্থকরা ভালোবেসেছেন। এই মুহূর্তগুলো আমার কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।"

```