Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অমিতের পাঞ্চে রিংয়ের বাইরে অলিম্পিক চ্যাম্পিয়ন, সোনা জিতলেন ভারতীয় বক্সার

দ্য ওয়াল ব্যুরো: শনিবার জাকার্তায় ইতিহাস তৈরি হলো। অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বক্সার অমিত পাঙ্গাল। শনিবার এশিয়ান গেমসে পুরুষদের ৪৯ কেজি বিভাগে অমিত মুখোমুখি হয়েছিলেন ২০১৬ সালের রিও অলিম্পিক চ্যাম্পিয়ন উজবেকিস্তানের হা

অমিতের পাঞ্চে রিংয়ের বাইরে অলিম্পিক চ্যাম্পিয়ন, সোনা জিতলেন ভারতীয় বক্সার

শেষ আপডেট: 1 September 2018 08:28

দ্য ওয়াল ব্যুরো: শনিবার জাকার্তায় ইতিহাস তৈরি হলো। অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বক্সার অমিত পাঙ্গাল। শনিবার এশিয়ান গেমসে পুরুষদের ৪৯ কেজি বিভাগে অমিত মুখোমুখি হয়েছিলেন ২০১৬ সালের রিও অলিম্পিক চ্যাম্পিয়ন উজবেকিস্তানের হাসানবয় দুসমাতোভের। তিন রাউন্ডের শেষে পাঁচ বিচারকের রায়ে ৩-২ ব্যবধানে জেতেন অমিত। তিন রাউন্ডের পর আলজিরিয়ার বিচারকের রায়ে ২৯-২৮ ব্যবধানে হারতে হয় অমিতকে। কোরিয়ার বিচারকের রায়ে ২৯-২৮ ব্যবধানে জেতেন অমিত। ফরাসী বিচারকের রায়ও ছিল তাঁর দিকেই। ২৯-২৮ ব্যবধানে জিতে দুসমাতোভকে চাপে ফেলে দিয়েছিলেন ২২ বছর বয়সী এই ভারতীয় বক্সার। https://twitter.com/virendersehwag/status/1035795516997550080 কিন্তু জাপানের বিচারকের রায়ে সমতা ফেরান দুসমাতোভ। ২৯-২৮ ব্যবধানে জেতেন তিনি। জার্মানির বিচারকের রায় ওঠে নির্নায়ক। তাঁর বিচারে ৩০ পয়েন্টে ৩০ তোলেন অমিত। অন্যদিকে ২৭ পয়েন্ট স্কোর করেন দুসমাতোভ। ফলে ৩০-২৭ ব্যবধানে ফাইনাল জিতে যান অমিত পাঙ্গাল। এশিয়ান গেমসের আগে গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছিলেন হরিয়ানার এই সেনা জওয়ান। তাঁর এই জয়ের ফলে জাকার্তা এশিয়ান গেমস থেকে ১৪ তম সোনা এল ভারতের ঝুলিতে। সেই সঙ্গে এশিয়ান গেমসে সোনা জয়ে রেকর্ড করল ভারতীয় দল। https://twitter.com/boxervijender/status/1035799587485876224

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন

 

```