Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দু’পায়ে ছ’টা করে আঙুল, সোনার মেয়ের জন্য তৈরি হবে স্পেশাল জুতো

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে অন্ধকার না এলে অনুভব করা যায় না আলো কী জিনিস। এই প্রচলিত কথাটা নিজের জীবন দিয়ে বুঝছেন এশিয়াডে সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। অন্ধকার কেটে একের পর এক আলোর ঝলক এসে পড়ছে তাঁর জীবনে। জলপাইগুড়ির স্বপ্নার জন্য স্পেশাল

দু’পায়ে ছ’টা করে আঙুল, সোনার মেয়ের জন্য তৈরি হবে স্পেশাল জুতো

শেষ আপডেট: 14 September 2018 13:20

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে অন্ধকার না এলে অনুভব করা যায় না আলো কী জিনিস। এই প্রচলিত কথাটা নিজের জীবন দিয়ে বুঝছেন এশিয়াডে সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। অন্ধকার কেটে একের পর এক আলোর ঝলক এসে পড়ছে তাঁর জীবনে। জলপাইগুড়ির স্বপ্নার জন্য স্পেশাল জুতো বানাতে চলেছে একটি ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক অ্যাডিডাস। পিছনে রয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। জাকার্তাতে এশিয়ান গেমস চলাকালীনই মন্ত্রী জেনেছিলেন স্বপ্নার পায়ের কথা। এরপরই ওই স্পোর্টস কিট প্রস্তুতকারক সংস্থাকে বলেছিলেন, স্বপ্নার জন্য স্পেশাল জুতো তৈরির কথা। ওই সংস্থা সোনার মেয়ের জুতো বানানোতে সবুজ সংকেত দিয়েছে বলেই সাই সূত্রে খবর। আর পাঁচজন অ্যাথলিটের থেকে স্বপ্নার পায়ের গঠন আলাদা। কারণ তাঁর দু’পায়েই রয়েছে ছ’টি করে আঙুল। তাই সাধারণ স্পোর্টস স্যু-তে ট্র্যাকে নামতে খানিকটা অসুবিধাই হয় তাঁর। এ বার হয়তো সেই সমস্যা মিটতে চলেছে। একাধিকবার চোট পেয়েছেন। চোয়াল চাপা লড়াই লড়ে আবার ট্র্যাকে ফিরে এসেছেন স্বপ্না। বছর দেড়েক আগে হাঁটুর চোটের পর অনেকেই ভেবেছিলেন আর বোধহয় ট্র্যাকে ফেরা হবে না। কিন্তু তাকেও হারিয়ে দিয়েছিলেন অথর্ব হয়ে যাওয়া রিকশাচালকের মেয়ে। পাশে পেয়েছিলেন কোচ সুভাষ সরকারকে। একটার পর একটা হার্ডল পেরিয়ে অবশেষে এশিয়াডে সোনা। অ্যাডিডাসের সিদ্ধান্তে খুশি স্বপ্না। আপাতত তাঁর পাখির চোখ অলিম্পিক। জাকার্তা থেকে কলকাতা ফিরেই বলেছিলেন, আগামী তিন মাস রিহ্যাবে থেকে চোটগুলো সারাবেন। তারপর আবার নামবেন প্রতিযোগিতার ট্র্যাকে। সাই-এর তরফে স্বপ্নার কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁর পায়ের মাপের সমস্ত খুঁটিনাটি ওই সংস্থাকে জানানোর কথা। অক্টোবরের মধ্যেই নতুন জুতো পেয়ে যাবেন স্বপ্না।

```