Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দামামা বাজল ২০২৬ ফুটবল বিশ্বকাপের, শুরু কবে, কবেই বা শেষ, ফাইনাল কোথায়

তিন দেশের ফুটবল ইভেন্ট হবে ৪৮ দলের। গতবার ৩২ দলের টুর্নামেন্ট হয়েছিল। মোট ম্যাচ হবে ১০৪টি। তিন দেশ মিলিয়ে ১৬টি মাঠে খেলা হবে বিশ্বকাপের।

দামামা বাজল ২০২৬ ফুটবল বিশ্বকাপের, শুরু কবে, কবেই বা শেষ, ফাইনাল কোথায়

শেষ আপডেট: 5 February 2024 15:01

দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপ শেষ হওয়ার একবছরের মধ্যেই ২০২৬ সালের বিশ্বকাপ নিয়ে দামামা বেজে গেল। সামনের বার তিনটি দেশ, আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় হবে মেগা ইভেন্ট। ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। প্রথম ম্যাচ খেলা হবে মেক্সিকোর আজটেক স্টেডিয়ামে। ফাইনাল হবে ১৯ জুলাই আমেরিকার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। সামনের বার বিশ্বকাপ হবে মোট ৩৯ দিনের।

তিন দেশের ফুটবল ইভেন্ট হবে ৪৮ দলের। গতবার ৩২ দলের টুর্নামেন্ট হয়েছিল। মোট ম্যাচ হবে ১০৪টি। তিন দেশ মিলিয়ে ১৬টি মাঠে খেলা হবে বিশ্বকাপের।   

 ২০২৬ সালের বিশ্বকাপের মোট ১০৪ ম্যাচের মধ্যে কানাডায় আয়োজন করা হবে ১১টি ম্যাচ। এর মধ্যে টরেন্টো ও ভ্যাঙ্কুভারে ১০টি ম্যাচই হবে গ্রুপ পর্বের।

মেক্সিকোতেও হবে মোট ১৩টি ম্যাচ। দেশটির রাজধানীর দুটি ভেন্যু গুয়াদালাজা ও মনটেরিতে হবে ম্যাচগুলো। এর মধ্যে ১০টি ম্যাচ হবে গ্রুপপর্বের। আসরের বাকি ম্যাচগুলোর সবই হবে আমেরিকার মোট ১১টি শহরে।

ফিফার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ম্যাচের সূচি ও ভেন্যু ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

অনুষ্ঠানে ফিফা সভাপতি বলেন, সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক এবং প্রভাবশালী ফিফা বিশ্বকাপ এখন আর স্বপ্ন নয় বরং একটি বাস্তবতা। যা কানাডা, মেক্সিকো এবং আমেরিকার অত্যাধুনিক ১৬টি স্টেডিয়ামে খেলাগুলি হবে।

যে শহরগুলিতে বিশ্বকাপের ম্যাচগুলি হবে, সেগুলি হচ্ছে, আটলান্টা, বোস্টন, ডালাস, গুয়াদালাজারা, হিউস্টন, ক্যানসাস সিটি, লস এঞ্জেলস, মেক্সিকো সিটি, মিয়ামি, মন্টেরে, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়া, সিয়াটল, টরেন্টো ও ভ্যাঙ্কুভার।


```