Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নতুন 'হেয়ার স্টাইলে' নক আউটে নামবেন এলএম টেন

দ্য ওয়াল ব্যুরো: বন্ধু নেমারের পথে এ বার হাঁটলেন লিও। বিশ্বকাপ শুরুর সময় নেমারের 'চাওমিন চুল' ছিল আলোচনার শিরোনামে। কিন্তু গ্রুপের মাঝপথেই নতুন হেয়ার স্টাইলে দেখা গিয়েছিল 'ওয়ান্ডার কিড'কে। এ বার গ্রুপ আর নক আউটের মাঝে নিজের চুলের স্টাইল পাল

নতুন 'হেয়ার স্টাইলে' নক আউটে নামবেন এলএম টেন

শেষ আপডেট: 30 June 2018 09:52

দ্য ওয়াল ব্যুরো: বন্ধু নেমারের পথে এ বার হাঁটলেন লিও। বিশ্বকাপ শুরুর সময় নেমারের 'চাওমিন চুল' ছিল আলোচনার শিরোনামে। কিন্তু গ্রুপের মাঝপথেই নতুন হেয়ার স্টাইলে দেখা গিয়েছিল 'ওয়ান্ডার কিড'কে। এ বার গ্রুপ আর নক আউটের মাঝে নিজের চুলের স্টাইল পালটে ফেললেন মেসিও। শনিবার আর্জেন্টাইন মাঝমাঠের অন্যতম ভরসা এভার বানেগার জন্মদিন। তাই শুক্রবার রাতে সেলিব্রেট করা হয় আর্জেন্টিনা শিবিরে। সেখানেই প্রথম চোখে পড়ে মেসির এই নতুন চুলের কাট। আগের চুলের স্টাইল থেকে অবশ্য আমূল বদল করেননি। খালি জুলপির উপরের কিছুটা অংশ ছেঁটে ফেলেছেন। ছেঁটে ফেলেছেন দাড়ির উপরের দিকটাও। https://www.instagram.com/p/BknQi5uFXMr/?utm_source=ig_share_sheet&igshid=bignp9ny19ev&r=wa1 এমনিতে নিজের স্টাইল নিয়ে খুব বেশি পরীক্ষা নীরীক্ষা করেন না মেসি। তবে কিছুদিন আগে চুল ও দাড়ির ব্লন্ড লুক যথেষ্ট আলোচনা কুড়িয়েছিল। চুলের থেকে অবশ্য দাড়ি নিয়েই বেশি পরীক্ষা করতে দেখা যায় তাঁকে। কখনও রাখেন, কখনও কামিয়ে ফেলেন, কখনও বাঁ খয়েরী রঙ করে ফেলেন। কিন্তু বিশ্বকাপের মতো টুর্নামেন্ট চলতে চলতে মেসির এই চুলের স্টাইল পালটানো নিয়ে বিভিন্ন মহলে ঘুরছে বিভিন্ন কথা। কেউ বলছেন, এটা হয়তো খেলোয়াড়দের সংস্কারের দিকে থেকে করা। নতুন হেয়ার স্টাইলে নিজের তথা দলের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছেন মেসি। কারণ গ্রপ লিগে আর্জেন্টিনার খেলা আশাহত করেছে সমর্থকদের। কেউ বা আবার বলছেন, রোহোর মতো খেলোয়ারদের করা মন্তব্যের বিষয়ে। গ্রুপের শেষ ম্যাচ জেতার পর রোহো বলেন, প্রি কোয়ার্টার থেকেই তাঁদের বিশ্বকাপ অভিযান শুরু হলো। তারই ফসল এই স্টাইল পরিবর্তন। নতুন রুপে নতুন ভাবে টুর্নামেন্ট শুরু করতে চাইছেন তাঁদের প্রধান ভরসা। মেসির এই হেয়ার স্টাইল পরিবর্তনের সঙ্গে অনেকে তুলনা টানছেন ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপে রোনাল্ডোর সেই 'চাঁদ' আকৃতির হেয়ার স্টাইলের সঙ্গে। বিশ্বকাপ জেতার পর বিভিন্ন সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছিলেন যে, টুর্নামেন্ট শুরুর আগেই হাল্কা চোট ছিল তাঁর। কিন্তু তাঁর চোট নিয়ে যাতে বেশি আলোচনা না হয়, তার জন্যই ওই চুলের কাট করিয়েছিলেন তিনি। চলতি বিশ্বকাপে বারবার মেসির পারফরম্যান্স, ফর্ম নিয়ে আলোচনা হচ্ছে। সেই আলোচনা যাতে বন্ধ হয় সেই জন্যই কি এই পদ্ধতি নিলেন লিও? কারণ যাই হোক, নতুন হেয়ার স্টাইলেই ভারতীয় সময়ে শনিবাসরীয় সন্ধ্যায় কাজান এরিনাতে ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নামবেন মেসি। এখন দেখার নতুন হেয়ার স্টাইলের সঙ্গে সঙ্গে নতুন আর্জেন্টিনাকে মাঠে দেখা যায় কি না।

```