Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

Naorem Mahesh Goal: অনবদ্য গোল মহেশের, ডার্বিতে এগিয়ে ইস্টবেঙ্গল

প্রসঙ্গত, রবিবার (১৬ ফেব্রুয়ারি) এই দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, শেষপর্যন্ত প্লে-অফে যাওয়ার দরজা দুটো দলের কাছেই কার্যত বন্ধ।

Naorem Mahesh Goal: অনবদ্য গোল মহেশের, ডার্বিতে এগিয়ে ইস্টবেঙ্গল

গোল করার পর মহেশের উচ্ছ্বাস

শেষ আপডেট: 16 February 2025 20:12

দ্য ওয়াল ব্যুরো: ব্রিলিয়ান্ট ফুটবল খেললেন নাওরেম মহেশ। তাঁর গোলেই আপাতত এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত কলকাতা ডার্বিতে মশালবাহিনী আপাতত ১-০ গোলে এগিয়ে রয়েছে।

ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গল আক্রমণের চাপ বাড়াতে শুরু করেছিল। ২৭ মিনিটে এল সেই কাঙ্খিত গোল। মহমেডানের গোলরক্ষক পদম ছেত্রীকে পরাস্ত করলেন তিনি। ইস্টবেঙ্গলের এই তারকা উইঙ্গারকে বলটা বাড়িয়েছিলে পিভি বিষ্ণু। তারপর মহেশের বাঁ পায়ের জোরাল শট ইস্টবেঙ্গলের লিড এনে দেয়। এই গোলের পর লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁর মুখেও স্বস্তির ছাপ দেখতে পাওয়া গেল।

প্রসঙ্গত, রবিবার (১৬ ফেব্রুয়ারি) এই দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, শেষপর্যন্ত প্লে-অফে যাওয়ার দরজা দুটো দলের কাছেই কার্যত বন্ধ। পয়েন্টস টেবিলের নিরিখে এই দুটো দলই আপাতত সম্মানজনক জায়গায় নেই। ১১ নম্বরে দাঁড়িয়ে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। গত ১৯ ম্যাচে তারা মাত্র ১৮ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। প্লে-অফের যোগ্যতা অর্জনকারী শেষ দলটার থেকেও তারা ১৩ পয়েন্ট পিছিয়ে রয়েছে। অন্যদিকে, মহমেডান স্পোর্টিং ক্লাবের পিঠ ইতিমধ্য়েই দেওয়ালে ঠেকে গিয়েছে। প্লে-অফে ওঠার যাবতীয় দরজা তাদের সামনে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। গত ১৯ ম্যাচে তারা মাত্র ১১ পয়েন্টই সংগ্রহ করেছে।


```