Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ছক্কা পিছু এক লাখ টাকা! প্যালেস্তাইনের শিশুদের পাশে দাঁড়াতে তহবিল ঘোষণা মুলতান সুলতানসের

গতকাল মুলতানের প্রথম ম্যাচেই ১৫ লক্ষ টাকা এসেছে। এরপর আরও ৯টি ম্যাচ খেলবে তারা।

ছক্কা পিছু এক লাখ টাকা! প্যালেস্তাইনের শিশুদের পাশে দাঁড়াতে তহবিল ঘোষণা মুলতান সুলতানসের

ফাইল চিত্র

শেষ আপডেট: 13 April 2025 17:56

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ ক্রিকেটের বিনোদনের সঙ্গে জুড়ে গেল যুদ্ধবিরোধিতার বার্তা। বার্তা দিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস। চলতি টুর্নামেন্টে তাদের খেলোয়াড়দের মারা প্রতিটি ছক্কা পিছু এক লক্ষ টাকা অনুদানের ঘোষণা করেছেন দলের মালিক আলি খান তারিন। সেই অনুদানের টাকা ইজরায়েলি হামলার শিকার গাজার প্যালেস্তাইনি শিশুদের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, গতকাল মুলতানের প্রথম ম্যাচেই ১৫ লক্ষ টাকা এসেছে। এরপর আরও ৯টি ম্যাচ খেলবে তারা। এই নিয়ে একটি ভিডিও-বার্তায় তারিন বলেন, ‘এবারের পিএসএলে আমরা প্যালেস্তাইনকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটারদের মারা প্রতটি ছক্কায় এক লক্ষ টাকা দেওয়া হবে। বোলাররাও এতে অংশ নিতে চেয়েছেন। আপাতত ঠিক হয়েছে, প্রতিটি উইকেটে এক লক্ষ টাকা চ্যারিটিতে দান করা হবে। এই অর্থ যাবে প্যালেস্তাইনের ক্ষতিগ্রস্ত শিশুদের তহবিলে।‘

দলের মালিকের কথার সুরে সুর মিলিয়েছেন মুলতান অধিনায়ক মহম্মদ রিজওয়ানও। তিনি আবার এক ধাপ এগিয়ে ছক্কার পাশাপাশি তহবিল বাড়ানোয় চারের প্রসঙ্গও টেনে এনেছেন। রিজওয়ানের কথায়, ‘আমাদের প্রতিটি ছক্কা, প্রতিটি চার এবং প্রতিটি উইকেটের বিনিময়ে প্যালেস্তাইনের শিশুদের জন্য কিছু করতে চাই।‘

উল্লেখ্য, দু’মাসের যুদ্ধবিরতি ভেঙে সম্প্রতি গাজায় ফের নতুন করে হামলা শুরু করেছে ইজরায়েল বাহিনী। ক্রমশ বড় আকারে ছড়িয়ে পড়ছে তারা। দখল করছে একের পর এক এলাকা। যার মাশুল গুনেছে শিশুরা। তথ্য বলছে, ১৮ মার্চের পর থেকে যুদ্ধবিরতির পাট চুকে যাওয়ার পর ইজরায়েলি হানায় ৫০০ জন শিশু প্রাণ হারিয়েছে।

এই পরিস্থিতিতে সহমর্মিতার বার্তা দেওয়ার পর যে ম্যাচে নেমেছে মুলতান সুলতানস, সেখানে ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। তোলেন ২৩৪ রান। মোট ছক্কা ৮টি, চার ২৩টি। সবচেয়ে বেশি বাউন্ডারি (৯) হাঁকিয়েছেন অধিনায়ক রিজওয়ান। ওভার বাউন্ডারিও (৫) তিনিই মেরেছেন। যদিও তাঁর প্রচেষ্টা শেষমেশ ব্যর্থ হয়েছে। প্রতিপক্ষ করাচি কিংস ৬ হারিয়ে টার্গেট পেরিয়ে যায়।


```