Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

ক্রিকেটের ডার্বিতেও হার ইস্টবেঙ্গলের

জেসি মুখার্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ৯ রানে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান। সৌরভ হালদারের ৪০ ও প্রদীপকুমার পানের দুই উইকেটে জয় মেরিনার্সদের।

ক্রিকেটের ডার্বিতেও হার ইস্টবেঙ্গলের

হার ইস্টবেঙ্গলের

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 17 May 2025 21:07

দ্য ওয়াল ব্যুরো: ‘যতো বার ডার্বি, ততো বারই হারবি।’ মোহনবাগানের (Mohunbagan) সমর্থকদের এই প্রিয় স্লোগান বারবার বাস্তবে পরিণত হচ্ছে। ফুটবলে তো গত কয়েক বছরে একবার ছাড়া ডার্বি জেতেনি ইস্টবেঙ্গল (East Bengal)। বয়সভিত্তিক প্রতিযোগিতাতেও লাল-হলুদ জার্সিধারী ফুটবলারদের একই হাল। পাশাপাশি হকি হোক বা ক্রিকেট, লাল-হলুদের হারের ধারা অব্যাহত।

ফের ক্রিকেটে মশাল ব্রিগেডের আগুন নেভাল মেরিনার্স। শনিবার জেসি মুখার্জি ট্রফির (JC Mukherjee Trophy) কোয়ার্টার ফাইনালে (Quarter Final)  ইস্টবেঙ্গল ৯ রানে হেরে গিয়েছে মোহনবাগানের কাছে।



দেশবন্ধু পার্কে এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে বাগান। তাদের ইনিংস শেষ হয়ে যায় ১৯.২ ওভারে ১৫৩ রানে। মেরিনার্সের দুই ওপেনার রণজ্যোৎ সিংহ খাইরা (১৭ বলে ৩১) এবং অঙ্কুর পাল (১১ বলে ২০) শুরুটা ভাল করলেও মাঝপথে খেই হারান মিডলঅর্ডার ব্যাটাররা। তবে ৩২ বলে ৪০ রান করে মোহনবাগানকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন সৌরভ হালদার। লাল-হলুদের হয়ে কণিষ্ক শেঠ পেয়েছেন ২৬ রানে ৪ উইকেট।

তবে লক্ষ্য খুব একটা বেশি না থাকলেও লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের ইনিংস থেমে যায় ৯ উইকেটে ১৪৪ রানে। যদিও একসময় পর্যন্ত মনে হচ্ছিল ম্যাচটি জিতে নেবে ইস্টবেঙ্গল। অভিষেক দাস (৩৪) এবং সন্দীপন দাস (৩৩) জয়ের ভিত তৈরি করে দিলেও জিততে পারেনি মশাল বাহিনী। শেষ দিকে ঋত্বিক চট্টোপাধ্যায় ৮ বলে ২২ রান করলেও দলের জয় আসেনি। মোহনবাগানের প্রদীপকুমার পান, এস যাদব এবং অনুরাগ তিওয়ারি দু’টি করে উইকেট নেন।


```