Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মোহনবাগানে কলকাতা লিগের জন্য নয়া কোচ, প্রস্তুতি শুরু সোমবার থেকেই

আইএসএল এবং আই লিগের অন্য দলগুলি যখন দলগঠনের শেষ পর্যায়ে, সেইসময় নয়া কোচ নিয়োগ মোহনবাগানের। তারা কলকাতা লিগের জন্য নতুন কোচ নিয়োগ করল শনিবার।

মোহনবাগানে কলকাতা লিগের জন্য নয়া কোচ, প্রস্তুতি শুরু সোমবার থেকেই

মোহনবাগানের যুব দল, যারা লিগে খেলবে।

শেষ আপডেট: 8 June 2024 15:36

দ্য ওয়াল ব্যুরো: আইএসএল এবং আই লিগের অন্য দলগুলি যখন দলগঠনের শেষ পর্যায়ে, সেইসময় নয়া কোচ নিয়োগ মোহনবাগানের। তারা কলকাতা লিগের জন্য নতুন কোচ নিয়োগ করল শনিবার। প্রসঙ্গত, ২৫ জুন থেকে কলকাতা প্রিমিয়ার লিগ শুরু হবে।

সোমবার থেকে মোহনবাগান দল কোচ ডেগি কার্ডেজোর নেতৃত্বে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলনে নেমে পড়বেন। দলের গোলরক্ষক কোচ নির্বাচিত হয়েছেন অভ্র মণ্ডল, সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন বিশ্বজিৎ ঘোষাল। মোট ৩০জন ফুটবলার নিয়ে প্রস্তুতিতে নামবে মোহনবাগানের নয়া কোচিং স্টাফ।

কার্ডেজো এর আগে এফসি গোয়া যুব দলের কোচ ছিলেন। তিনি স্থানীয় লিগের খেতাবও পেয়েছেন কোচ হিসেবে। এবার তাঁর কাছে বড় দলের কোচিং করার চ্যালেঞ্জ। হাবাসকে শুধুমাত্র আইএসএলেই কোচ রাখা হবে। কলকাতা লিগে সফল হলেই কার্ডেজোকে হাবাসের ডেপুটি করে দেওয়া হবে।

মোহনবাগান কর্তারা কলকাতা লিগ এবং আইএফএ শিল্ডের লক্ষ্যে রিজার্ভ দল ঢেলে সাজাচ্ছে। সিনিয়র দলের থেকে দীপেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশী, আমনদীপ সিং, সুহেল ভাট, অর্শ আনোয়ারদের পাশাপাশি আরও কিছু তরুণ ফুটবলারকে নিয়েছে সবুজ মেরুন কর্তারা। সেই তালিকায় রয়েছেন রাজা বর্মণ ও সায়ন দাসরা। এমনকী ফারদিন আলি মোল্লা, সুমিত রাঠি ও এনসন সিংদেরও রাখা হয়েছে যুব দলের তালিকায়।

যুব দল থেকে ভাল খেলা ফুটবলারকে আইএসএলের দলে নেওয়া হবে। লিগে কয়েকবছর থেকেই বাগান কর্তারা দলের বি টিমকে খেলাচ্ছে, শিল্ডেও তাই। গত মরশুমে দেখা গিয়েছিল, হাবাস কোচ হয়ে এসেও সমস্যা হয়নি, কারণ দলের রিজার্ভ বেঞ্চ ভাল ছিল। এবারও সেই পরিকল্পনাই নেওয়া হয়েছে। অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিচ্ছে আইএসএল জয়ীরা।


```