Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

লিগে ফের আটকে গেল মোহনবাগান, গোলের নিচে রুখে দাঁড়ালেন ঘরের ছেলে শিলটন

রেনবো দলের হয়ে গোলরক্ষা করেন মোহনবাগানের একদা ঘরের ছেলে শিলটন পাল। তিনি প্রথমার্ধে দুটি গোল খেলেও বিরতির পরে স্বমহিমায় ফেরেন। আর প্রিয় দলকে আটকে দিয়েছেন।

লিগে ফের আটকে গেল মোহনবাগান, গোলের নিচে রুখে দাঁড়ালেন ঘরের ছেলে শিলটন

লিগের ম্যাচে এভাবেই শিলটন বাগানকে আটকে দিয়েছেন।

শেষ আপডেট: 6 July 2024 19:26

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা প্রিমিয়ার লিগে ফের আটকে গেল মোহনবাগান। তারা প্রথম ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে ড্র করেছিল। শনিবার রেনবো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ২-২ ড্র করেছে। এই ম্যাচে সবুজ মেরুন জার্সি পরে জোড়া গোল করেন সুহেল ভাট। কিন্তু তাঁর সেই গোল দাম পায়নি।

রেনবো দলের হয়ে গোলরক্ষা করেন মোহনবাগানের একদা ঘরের ছেলে শিলটন পাল। তিনি প্রথমার্ধে দুটি গোল খেলেও বিরতির পরে স্বমহিমায় ফেরেন। আর প্রিয় দলকে আটকে দিয়েছেন। খেলা শেষের আগে উত্তেজিত হয়ে লাল কার্ড দেখে মাঠও ছাড়েন।  

শুরু থেকেই বাগানের দাপট ছিল। খেলার ১৪ মিনিটে সুহেল ভাটের গোলে এগিয়ে যায় দল। ডানদিক থেকে বাঁ পায়ে সেন্টার করেছিলেন টাইসন সিং। তাঁর সেই সেন্টারে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন সুহেল। মোহনবাগানের দ্বিতীয় গোলের ক্ষেত্রেও সেই টাইসন–সুহেল যুগলবন্দী। ২৬ মিনিটে রেনবোর মাঝমাঠ বরাবর বাঁদিকে সাইড লাইনের কাছে ফ্রিকিক পায় মোহনবাগান। টাইসনের ফ্রিকিক থেকে হেডে গোল করেন সুহেল। সেইসময় গোল থেকে এগিয়ে আসার কারণে শিলটনকে গোল খেতে হয়েছে।

বিরতি হওয়ার শেষ দশ মিনিট রেনবো তাদের খেলা শুরু করেছে। সেইসময় তারা পালটা আক্রমণে গিয়েছে। ৪০ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল রাজন বর্মনের সামনে। সায়ন দাসের ভুলে বল পেয়ে যান রাজন। মোহনবাগান গোলকিপার রাজা বর্মন কোনও রকমে পরিস্থিতি সামাল দেন। মিনিটে দুয়েক পরই ব্যবধান কমায় রেনবো।

বক্সের বেশ কিছুটা বাইরে ফ্রিকিক পেয়েছিল রেনবো। অধিনায়ক সৌরভ দাশগুপ্ত ফ্রিকিক থেকে দুরন্ত গোল করে ব্যবধান কমান। মুহূর্তের মধ্যেই আবার গোল করে সমতা ফেরায় রেনবো। রাজন বর্মনকে বক্সের মধ্যে ফাউল করেন সায়ন। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে সেই থেকে রাজন গোল করে দলকে সমতা ফেরান।

খেলার ৬০ মিনিটে মোহনবাগান এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায়। ফারদিন আলির শট সময় মতো গোল ছেড়ে বেরিয়ে এসে দলকে বাঁচান অভিজ্ঞ গোলরক্ষক শিলটন। এমনকী ৭৫ মিনিটে টম সিংয়ের শট বাঁচিয়ে দিয়েছেন ওই নামী গোলরক্ষক। যিনি মোহনবাগানের হয়ে টানা ১৪ বছর খেলেছেন। এবার ছোট দলের হয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করছেন।


```