Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সাদিকুর জোড়া গোলেই মান বাঁচল মোহনবাগানের, এখনও অপরাজেয় সবুজ মেরুন

আইএসএলে টানা পাঁচ ম্যাচ জিতে নজির দেখিয়েছিলেন কামিন্সরা। সেই দলটি বাইরের মাঠে গিয়ে খেই হারাল। কিছুদিন আগেই এএফসি কাপেই এই ওড়িশার কাছে পাঁচ গোল হজম করে বিদায় নিয়েছে। সেই দলটি কিছুদিনের তফাতে ফের ভয়ঙ্কর হয়ে উঠবে, সেটি সবুজ মেরুন সমর্থকরাও বুঝতে পারেননি।

সাদিকুর জোড়া গোলেই মান বাঁচল মোহনবাগানের, এখনও অপরাজেয় সবুজ মেরুন

শেষ আপডেট: 6 December 2023 22:07

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশা এফসি আচমকাই যেন মোহনবাগানের কাছে চিন্তার প্রতিপক্ষ হয়ে গেল। যে দলটিকে গত মরশুমেও পাঁচ গোলে হারিয়েছিল সবুজ মেরুন দল। তাদের বিরুদ্ধে রীতিমতো লড়তে হল জুয়ান ফার্নান্দোর দলকে। বুধবার আইএসএলে মোহনবাগান কোনওমতে ২-২ গোলে ড্র করল। মোহনবাগানকে এই ম্যাচে বাঁচিয়ে দিয়েছেন আর্মান্দো সাদিকু। তাঁর জোড়া গোলেই কোনওমতে অপরাজেয় থাকল বাগান।

আইএসএলে টানা পাঁচ ম্যাচ জিতে নজির দেখিয়েছিলেন কামিন্সরা। সেই দলটি বাইরের মাঠে গিয়ে খেই হারাল। কিছুদিন আগেই এএফসি কাপেই এই ওড়িশার কাছে পাঁচ গোল হজম করে বিদায় নিয়েছে। সেই দলটি কিছুদিনের তফাতে ফের ভয়ঙ্কর হয়ে উঠবে, সেটি সবুজ মেরুন সমর্থকরাও বুঝতে পারেননি।

৩১ মিনিটে ওড়িশা এফসি পেনাল্টি থেকে গোল দিয়ে এগিয়ে যায়। পেনাল্টি থেকে ওড়িশাকে এগিয়ে দিলেন আহমেদ। বক্সের মধ্যে শুভাশিস বসু হাত দিয়ে বল স্পর্শ করেছিলেন। বিশাল কাইথ নিজের ডানদিকে লাফিয়ে পড়েছিলেন। পুরো বিপরীত দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন বিপক্ষ তারকা। ওড়িশার হয়ে দ্বিতীয় গোলটিও করেছেন আহমেদই।

এই ম্যাচে বাগানের আর্মান্দো সাদিকু ভাল খেলেছেন। তিনি ম্যাচে কিছুক্ষেত্রে ভাল স্কিল নির্ভর খেলায় বিপক্ষ ডিফেন্ডারদের বিব্রত করার চেষ্টা করেছেন। যদিও সেগুলি কাজে আসেনি। মোহনবাগান অবশ্য সাদিকুর গোলেই ৫৮ মিনিটের মাথায় গোল করে ব্যবধান কমিয়েছিলেন। গোলের পাস পান কিয়ান নাসিরির পা থেকে।  

ম্যাচের ৭২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়লেন গ্লেন। এই নিয়ে আজকের ম্যাচে তৃতীয় মোহনবাগান খেলোয়াড় চোট পেয়ে মাঠ ছাড়লেন। হুগোকে ধরলে চারজন মোহনবাগান ফুটবলার এদিনই চোট পেলেন। অনিরুদ্ধ থাপা, সামাদেরও চোট।

ম্যাচের ৭৫ মিনিটে সাদিকুর কর্নার থেকে ব্র্যান্ডন হামিল ব্যাকভলি করতে গিয়েছিলেন, কিন্তু ভাল করে সংযোগ হয়নি। যে কারণে বল বাইরে চলে যায়। তবে সাদিকুর গোলের পাশে বিশাল কাইথের দুটি সেভও দলকে সমানভাবে বাঁচিয়ে দিয়েছে।


```