
ইয়ামালের সেই বিস্ময় গোল।
শেষ আপডেট: 19 July 2024 16:36
দ্য ওয়াল ব্যুরো: বিস্ময় বালক মনে হয় একেই বলে! ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে দর্শনীয় গোল করেছিলেন স্পেনের লামিন ইয়ামাল। ১৬ বছর ৩৬২ দিন বয়সে ইয়ামালের করা ওই গোলটি ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সে করা গোলের রেকর্ডও করেছে। উয়েফা ইয়ামালের সেই গোলটিকেই এবারের ইউরোর সেরা ঘোষণা করেছে।
উয়েফার একটি টেকনিক্যাল গ্রুপ টুর্নামেন্টের সেরা ১০ গোল নির্বাচন করেছে। সেখানে ১ নম্বরে রয়েছেন ইয়ামাল। দুইয়ে আছেন ইংল্যান্ডের জুড বেলিংহামের করা স্লোভাকিয়ার বিপক্ষে করা গোলটি। শেষ ষোলোয় বাইসাইকেল কিকে অতিরিক্ত সময়ে গোলটি করেছিলেন এই ইংলিশ তারকা।
তৃতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে করা সুইজারল্যান্ডের জারদান শাকিরির করা গোল।
ইউরোর সেরা ১০ গোল
১. স্পেনের লামিনে ইয়ামাল, ফ্রান্সের বিপক্ষে।
২. ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, স্লোভাকিয়ার বিপক্ষে।
৩. সুইজারল্যান্ডের জার্দান শাকিরি, স্কটল্যান্ডের বিপক্ষে।
৪. রোমানিয়ার নিকোলাই স্ট্যানসিউ, ইউক্রেনের বিপক্ষে।
৫. তুরস্কের আর্দা গুলার, জর্জিয়ার বিপক্ষে।
৬. তুরস্কের মার্ট মুলদার, জর্জিয়া বিপক্ষে।
৭. স্পেনের ফাবিয়ান রুইজ, ক্রোয়েশিয়ার বিপক্ষে।
৮. ইংল্যান্ডের ওলিয়ে ওয়াটকিন্স, নেদারল্যান্ডসের বিপক্ষে।
৯. ক্রোয়েশিয়ার মাতিয়া জাকাগনি, ইতালির বিপক্ষে।
১০. নেদারল্যান্ডসের জাভি সিমন্স, ইংল্যান্ডের বিপক্ষে।