Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পাক্কা ১৭ মিনিট ইডেন মাতাবেন কিং খান! জেনে নিন আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানের আনাচকানাচ

গতকাল অর্থাৎ শুক্রবার সব ব্যবস্থা করা থাকলেও বৃষ্টির কড়া পদক্ষেপে হয়নি কোনও আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া। তাই নয়, বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে দু’দলের অনুশীলন।

পাক্কা ১৭ মিনিট ইডেন মাতাবেন কিং খান! জেনে নিন আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানের আনাচকানাচ

আইপিএল-শাহরুখ

শেষ আপডেট: 22 March 2025 13:33

দ্য ওয়াল ব্যুরো: গতকাল অর্থাৎ শুক্রবার সব ব্যবস্থা করা থাকলেও বৃষ্টির কড়া পদক্ষেপে হয়নি কোনও আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া। তাই নয়, বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে দু’দলের অনুশীলন। আজ, শনিবারের আকাশের খবর খুব একটা ভাল নয়। সকাল থেকেই কালো মেঘের ভ্রুকুটি সাড়া ফেলেেছ। দু-এক পশলা বৃষ্টি শহরের আনাচাকানাচে। সপ্তাহান্তে যাঁদের আজ অফিস। যাঁরা বাস-ট্রাম, মেট্রোতে যাতায়াত করছেন, তাঁদের হাত ফাঁকা নেই, ছাতা অবধারিত। আর তাই সকাল হতে না হতেই, কপালে ভাঁজ ক্রিকেটপ্রেমীদের। বৃষ্টি কি ভেস্তে দেবে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ?

বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তা মিথ্যে নয়। হাওয়া অফিসের তরফে খবর, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইবে হাওয়া। তবে টানা বৃষ্টির সম্ভাবনা নেই। আর এ খবরই আশা জাগাচ্ছে। তাই নতুন উন্মাদনা নিয়ে রেডি কলকাতাবাসী। তৈরি শাহরুখ, শ্রেয়া, দিশা, করণ, আউজলরাও।

২০০৮ সালেও কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্সের ম্যাচে বেঙ্গালুরুতে সূচনা হয় আইপিএলের। তবে ২২ মার্চের ইডেনে উদ্বোধনী ম্যাচে খানিক অন্যরকম। রয়েছে বিশেষ চমক। স্টেডিয়ামে ঢোকার সময় প্রত্যেক দর্শকের হাতে একটি বিশেষ রিস্ট ব্যান্ড এবং চশমা তুলে দেওয়া হবে।উদ্বোধনী অনুষ্ঠানের সময় সেই চশমা আর রিস্ট ব্যান্ড, মিউজিকের তালে তালে জ্বলে উঠবে। এবার জেনে নেওয়া যাক ইডেনে ঠিক কী হতে চলেছে সন্ধে ৬টায়।

সন্ধে ৬টা ৫ মিনিট:  ‘বাম্প ইন’ করে অনুষ্ঠান শুরু।

সন্ধে ৬টা ১০ মিনিট: আইপিএলের কাউন্ট আপ ভিডিও দেখানো হবে।

সন্ধে ৬টা ১১ মিনিট: শুরু হবে শাহরুখ খানের মোনোগল। আইপিএল ১৮-র মেগা সেলিব্রেশন শুরু।

সন্ধে ৬টা ১৩ মিনিট: শ্রেয়া ঘোষালের ইনট্রো ভিডিও চলবে।

সন্ধে ৬টা ১৩ মিনিট ৩০ সেকেন্ড: তারপর শ্রেয়া ঘোষালের লাইভ পারফরম্যান্স।

সন্ধে ৬টা ২৯ মিনিট ৩০ সেকেন্ড: চলবে অভিনেত্রী দিশা পাটানির ইনট্রো ভিডিও।

সন্ধে ৬টা ৩০ মিনিট: দিশা পাটানির লাইভ পারফরম্যান্স।

সন্ধে ৬টা ৩৪ মিনিট:  পাঞ্জাবি গায়ক করণ আউজলার ইনট্রো ভিডিও।

সন্ধে ৬টা ৩৪ মিনিট ৩০ সেকেন্ড:  করণ আউজলার লাইভ পারফরম্যান্স। দিশা পাটানি ফের মঞ্চে ফিরবেন। আরও একবার হবে তাঁর লাইভ পারফরম্যান্স।

সন্ধে ৬টা ৪২ মিনিট ৩০ সেকেন্ড:  ভয়েস ওভার সঙ্গে অ্যানারমফিক প্রজেকশন

সন্ধে ৬টা ৪৪ মিনিট ৪৫ সেকেন্ড: শাহরুখ খান মূল মঞ্চে ফিরবেন। ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবেন।

ক্রিকেটারদের সঙ্গে আলাপচারিতা কিং খানের

সন্ধে ৬টা ৫২ মিনিট ৪৫ সেকেন্ড: বিসিসিআই কর্তাদের এবং অন্যান্য তারকাদের মঞ্চে আমন্ত্রণ জানাবেন শাহরুখ খান।

সন্ধে ৬টা ৫৩ মিনিট ১৫ সেকেন্ড: কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স টিমের অধিনায়ক স্টেজে আসবেন।

সন্ধে ৬টা ৫৪ মিনিট ৪৫ সেকেন্ড: অধিনায়কদের সঙ্গে কথা বলবেন শাহরুখ। কাটা হবে আইপিএল ১৮-র বিশেষ কেক। বেলু ওড়ানো। মাঝ আকাশে চলবে ড্রোন শো। ট্রফি, বিসিসিআই অফিশিয়াল, শাহরুখ, দু’দলের অধিনায়ক এবং সেলিব্রিটিদের নিয়ে হবে ফটো সেশন।

সন্ধে ৬টা ৫৯ মিনিট ৪৫ সেকেন্ড: আতসবাজির প্রদর্শনী।

সন্ধে ৭টা ৪৫ সেকেন্ড: বাম্প আউট।

সন্ধে ৭টা ৩০ মিনিট ০০ সেকেন্ড: টস শেষে ম্যাচ শুরু।


```