Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর, দুরন্ত স্টার্কদের সামনে লজ্জার হার হায়দরাবাদের

করব, লড়ব, জিতবে রে...। জিতেই মাঠ ছাড়ল কলকাতা নাইট রাইডার্স। তারা হায়দরাবাদকে সহজে উড়িয়ে এই নিয়ে ফের আইপিএল চ্যাম্পিয়ন হয়ে গেল। এই নিয়ে মোট তিনবার সেরা শাহরুখের কলকাতা। যেরকম বোলিং, সেইসঙ্গে ব্যাটিং করে কেকেআর ম্যাচ জিতে নিয়েছে দশ ওভার বাকি থাকতেই। 

আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর, দুরন্ত স্টার্কদের সামনে লজ্জার হার হায়দরাবাদের

ম্যাচ জয়ের ভিত গড়ে দিয়েছেন নাইট বোলাররাই। রবিবার ফাইনালে।

শেষ আপডেট: 26 May 2024 22:42

দ্য ওয়াল ব্যুরো: করব, লড়ব, জিতবে রে...। জিতেই মাঠ ছাড়ল কলকাতা নাইট রাইডার্স। তারা হায়দরাবাদকে সহজে উড়িয়ে এই নিয়ে ফের আইপিএল চ্যাম্পিয়ন হয়ে গেল। এই নিয়ে মোট তিনবার সেরা শাহরুখের কলকাতা। যেরকম বোলিং, সেইসঙ্গে ব্যাটিং করে কেকেআর ম্যাচ জিতে নিয়েছে দশ ওভার বাকি থাকতেই।  দারুণ খেলে দিলেন বেঙ্কটেশ আইয়ার।  আট উইকেটে ম্যাচ জিতে নিয়েছে কেকেআর। যোগ্য চ্যাম্পিয়ন তারা।  হায়দরাবাদের ১১৩ রান করতে কেকেআর নিয়েছে ১০ ওভারের কিছু বেশি। 

সুনীল নারিন ব্যাট ধরলেই এবার সোনা হয়ে যাচ্ছে। সেই নারিনকে রবিবার ফাইনাল ম্যাচে বিপক্ষের সেরা পেসার প্যাট কামিন্স ফেরালেন মাত্র ছয় রানে। কিন্তু তাতেও দমেনি কলকাতা দল। কারণ যে দলে এত নামী ব্যাটাররা রয়েছেন, তাঁরা কী করে ম্যাচ জিততে হয় জানেন।  ১০ বছর পরে তারা ফের সেরা আইপিএলে। 

নারিন ফিরলেও দলের অন্য ওপেনার গুরবাজ ভাল খেলেছেন। তাঁর সঙ্গী বেঙ্কটেশ নায়ার রেমালের আগেই ব্যাটে কামাল করে দিয়েছেন। ১১ রানের মধ্যে কেকেআরের প্রথম উইকেট পড়েছে। দলের বোলিং ওপেন করেছেন হায়দরাবাদের কামিন্স ও অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার। উইকেটে এসেই ঝড়ের গতিতে রান তুলছেন কলকাতার বেঙ্কটেশ আইয়ার। তিনি চলতি আইপিএলে দারুণ ছন্দে ছিলেন। বেঙ্কি করলেন ২৬ বলে ৫২ রান, ইনিংসে রয়েছে চারটি চার ও তিনটি ছয়। পাশাপাশি গুরবাজের ব্যাট থেকে এসেছে ৩২ বলে ৩৯ রান। দুই উইকেট পড়ে গেলেও দলের নেতা শ্রেয়স আইয়ার শেষ টাচ দিয়েছেন। তিনি করলেন অপরাজিত ছয় রান। 

হায়দরাবাদের রান এত কম যে কেকেআরের ব্যাটারদের চিন্তার কোনও কারণ ছিল না। এবারের আইপিএলে সবচেয়ে ভারসাম্যযুক্ত দল ছিল কলকাতা। তাদের মেন্টর গৌতম গম্ভীর শুরুতে এসেই দলের ক্রিকেটারদের কাছে লক্ষ্য পরিষ্কার করে দিয়েছিলেন।

সেই লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করে কেকেআর। তারা মাত্র তিনটি ম্যাচ হেরেছে, না হলে সারা টুর্নামেন্টে টগবগ করে ছুটেছে। ফাইনাল ম্যাচেও দলের বোলাররা দেখালেন আসল খেলা কাকে বলে। হায়দরাবাদের মতো দলকে ১১ রানে বেঁধে রাখাও যথেষ্ট চ্যালেঞ্জের ছিল।

মিচেল স্টার্কের মতো ২৫ কোটির পেসার দেখিয়েছেন সেরা বোলার কাকে বলে। তিনি গত ম্যাচের মতোই এদিনও শুরুতে ঝড় বইয়ে দিয়েছেন। তিনি হয়ে উঠেছেন হ্যামলিনের বাঁশিওয়ালা। রাসেলরাও যোগ্য সঙ্গত করেছেন বোলিংয়ে। 


```