Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

মোহনবাগান ছাড়লেন জামশেদ পুত্র কিয়ান, আবেগের বার্তা সমর্থকদের

রাগে, অভিমানে মোহনবাগানের সংসার ছাড়লেন কিয়ান নাসিরি। তরুণ এই প্রতিভা ২০২২ সালের আইএসএলে হ্যাটট্রিক করেছিলেন। চমক দেখিয়েছিলেন তিনি।

মোহনবাগান ছাড়লেন জামশেদ পুত্র কিয়ান, আবেগের বার্তা সমর্থকদের

মোহনবাগানের হয়ে কিয়ানের হ্যাটট্রিক করার সেই মুহূর্ত।

শেষ আপডেট: 23 May 2024 20:22

দ্য ওয়াল ব্যুরো: রাগে, অভিমানে মোহনবাগানের সংসার ছাড়লেন কিয়ান নাসিরি। তরুণ এই প্রতিভা বড় ম্যাচে দু’বার গোল করে দলকে জিতিয়েছিলেন। কিয়ান হলেন ময়দানের নামী প্রাক্তন বিদেশি তারকা জামশেদ নাসিরির পুত্র। তিনি মোহনবাগানের জুনিয়র অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন।

সবুজ মেরুনের আগের কোচ জুয়ান ফেরান্দো তাঁকে ব্যবহার করলেও হাবাসের আমলে কিয়ান সুযোগ পাননি। তাঁকে কয়েকটি ম্যাচে পরিবর্ত হিসেবে নামানো হয়েছিল। তিনি তারমধ্যেও ভাল খেলেছিলেন।

কিয়ানের মধ্যে একটা অভিমান ছিল, তিনি ফর্ম ধরে রাখলেও মোহনবাগানের প্রথম একাদশে সুযোগ পাননি। তাঁকে বসিয়ে হাবাস দলে রেখেছেন লিস্টন ও মনবীর সিংকে।

কিয়ান যোগ দিলেন চেন্নাইয়িন এফসি-তে তিন বছরের চুক্তিতে। তিনি এক বার্তায় জানিয়েছেন, মোহনবাগান সমর্থকদের ভালবাসা তিনি ভুলবেন না। তিনি তাঁদের কাছে সেই ছোটই থাকবেন। আগামী দিনে যদি বড় ফুটবলারও হন, সবুজ মেরুন সমর্থকদের ভুলবেন না, সেটি কথা দিয়েছেন ২০ বছরের তরুণ।

কিয়ান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘‘পাঁচটি অসাধারণ বছর মরশুম কাটানোর পরে অবশেষে বিদায় জানাচ্ছি। অনূর্ধ্ব ১৯ দল থেকে আই লিগ, এরপর আইএসএলে মোহনবাগানে অভিষেকে পথটা খুব সুন্দর ছিল। মাঠে এবং মাঠের বাইরে বিভিন্ন মূহূর্ত, বিভিন্ন অভিজ্ঞতা আমায় তৈরি হতে সাহায্য করেছে। ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে সময় কাটানো, বড়দের পরামর্শ, এগুলি স্মৃতিতে থেকে যাবে। শুধু তাই নয়, যুবভারতীতে মোহনবাগান সমর্থকদের চিৎকার, উৎসাহ দেওয়াও মনে থেকে যাবে চিরকাল। আমি কলকাতার বন্ধুদের মিস করব।’’

এদিকে, মোহনবাগানের হামতেও কেরালা ব্লাস্টার্স দলে যোগ দিলেন। তিনিও কিয়ানের মতো সুযোগ পাননি ম্যাচে। তাই প্রথম দলে সুযোগ পাবেন, সেই প্রতিশ্রুতি পেয়েই কেরল দলে যোগ দিয়েছেন।


```