Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'প্রীতম তো ATK-র ফুটবলার ছিল...', চেন্নাইন ম্যাচের আগে এ কী বললেন মলিনা?

কথাগুলো মলিনা নেহাতই মজার ছলে বললেন।

'প্রীতম তো ATK-র ফুটবলার ছিল...', চেন্নাইন ম্যাচের আগে এ কী বললেন মলিনা?

প্রীতম কোটাল এবং হোসে মলিনা

শেষ আপডেট: 20 January 2025 17:48

দ্য ওয়াল ব্যুরো : এবারের আইএসএল টুর্নামেন্টে চেন্নাইয়ন এফসির পারফরম্যান্স একেবারে নজর কাড়তে পারেনি। বিশেষ করে দলের ডিফেন্স নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) ঘরের মাঠে তারা মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নামছে। কিন্তু, তা সত্ত্বেও বিপক্ষ দলকে একেবারে হালকাভাবে নিতে চাইছেন না বাগানের হেড স্যার হোসে মলিনা। বিশেষ করে যে দলে প্রীতম কোটালের মতো ফুটবলার রয়েছেন, তাদের নিয়ে কখনই হেলাফেলা করা উচিত নয়।

হোসে মলিনা বললেন, 'প্রীতম তো ATK-র ফুটবলার ছিল। ও কতটা ভাল ফুটবল খেলে, সেটা আমি জানি। এক্ষেত্রে আমি আলাদা করে মোহনবাগানের কোনও ফুটবলারের কথা উল্লেখ করব না। তবে ও যদি আমাদের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স করতে পারে, তাহলে একদমই অবাক হব না। প্রীতমের পারফরম্যান্সে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। তবে আমি কখনই চাইব না যে আমাদের বিরুদ্ধে ও ভাল খেলুক। যদি ভাল খেলেও, সেক্ষেত্রে যেন ম্যাচটা জিততে না পারে।' কথাগুলো মলিনা নেহাতই মজার ছলে বললেন।

এরপর খানিকটা সিরিয়াস হয়ে মলিনা বললেন, 'গত ম্যাচে চেন্নাইন আমাদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। ম্যাচের একেবারে শেষ বেলায় জেসন কামিন্স গোল না করলে ম্যাচটা হারতেও পারতাম। ওদের বিরুদ্ধে খেলাটা সত্যিই খুব কঠিন। ওরা যথেষ্ট শক্তিশালী দল। হতে পারে যে অনেকগুলো গোল ওরা খেয়েছে, বর্তমানে যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছে। কিন্তু, তাও বলব যে এই ম্যাচটা আমাদের জন্য একেবারেই সহজ হবে না।'

শেষকালে হোসে মলিনা বললেন, 'এই ম্যাচটা জেতার জন্য আমাদের যথেষ্ট লড়াই করতে হবে। ওদের হারানোর জন্য ভাল পারফরম্যান্স করতে হবে। এই দলটার (মোহনবাগান) উপর আমার যথেষ্ট আস্থা রয়েছে। আশা করছি, আমরা তিন পয়েন্ট অর্জন করতে পারব।'


```