Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

‘জয় হিন্দ’ ধুয়ো তুললেন গম্ভীর, সুর মিলিয়ে ‘অপারেশন সিঁদুর’কে কুর্নিশ সেহওয়াগ, বরুণের

ধুয়োটা তুললেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এক্স-হ্যান্ডেলে পোস্ট করলেন ‘জয় হিন্দ!’ তারপর একে একে যোগ দিলেন বীরেন্দ্র সেহওয়াগ (Virender Shewag) থেকে বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)।

‘জয় হিন্দ’ ধুয়ো তুললেন গম্ভীর, সুর মিলিয়ে ‘অপারেশন সিঁদুর’কে কুর্নিশ সেহওয়াগ, বরুণের

গৌতম গম্ভীর

শেষ আপডেট: 7 May 2025 11:36

দ্য ওয়াল ব্যুরো: ধুয়োটা তুললেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এক্স-হ্যান্ডেলে পোস্ট করলেন ‘জয় হিন্দ!’ তারপর একে একে যোগ দিলেন বীরেন্দ্র সেহওয়াগ (Virender Shewag) থেকে বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। পহেলগাম নাশকতার প্রত্যাঘাত হিসেবে পাকিস্তানের বহওয়ালপুর এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় প্রত্যাঘাত এনেছে ভারতীয় সেনা। নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। রাজনীতির চৌকাঠ পেরিয়ে সেই পাল্টা আক্রমণের ঢেউ রেশ তুলেছে ক্রিকেটের ময়দানেও।

প্রত্যাঘাতের খবর সামনে আসতেই টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর তাঁর এক্স-হ্যান্ডেলে লেখেন ‘জয় হিন্দ’। সেই সঙ্গে ভারতীয় সেনার তরফে প্রকাশিত ‘অপারেশন সিঁদুরে’র লোগো। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বলেন ‘আমরা সকলে ঐক্যবদ্ধ, জয় হিন্দ’। বরুণ চক্রবর্তীও অপারেশন সিঁদুরের অফিশিয়াল লোগো শেয়ার করেছেন। বীরেন্দ্র সেহওয়াগ এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে লিখেছেন, ‘ধর্ম রক্ষতি রক্ষিতঃ’। মনুসংহিতার এই শ্লোকাংশ মহাভারতেও পাওয়া যায়। এর অর্থ হল: ধর্ম তাদের রক্ষা করে যারা ধর্ম রক্ষা করে’।  অন্যদিকে প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা পোস্টে বলেন, ‘জয় হিন্দ, জয় হিন্দ কি সেনা।‘

উল্লেখ্য, পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় ভারতের সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় লেখা হয়েছে। ১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথমবার ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা একযোগে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) ভিতরে সন্ত্রাসবাদী ঘাঁটির বিরুদ্ধে অভিযান চালাল। এই সম্মিলিত সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপারেশন শুরু হয় রাত ১টা ৪৪ মিনিটে। একযোগে তিন বাহিনী মিলে ৯টি নির্দিষ্ট সন্ত্রাসবাদী ঘাঁটিতে আঘাত হানে, যেগুলো থেকে ভারতে হামলার পরিকল্পনা ও কার্যকর করা হত বলে অভিযোগ বহু দিনের। সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'এই অপারেশনে এমন সব জায়গায় আঘাত হানা হয়েছে যেখান থেকে ভারতীয় ভূখণ্ডে সন্ত্রাস চালানো হয়ে থাকে। আমরা অত্যন্ত নির্দিষ্ট লক্ষ্যকে নিশানা করেছি।'


```