Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বোর্ডের চুক্তিতে ব্রাত্য থাকবেন ঈশান, কার হবে প্রমোশন? ‘নতুন মুখ'ই বা কারা?

আইপিএলে দুরন্ত শতরানের পুরস্কার, খুব সম্ভবত, জুটবে না ঈশান কিষানের। সূত্রের খবর, বিসিসিআই আগামি কিছুদিনের মধ্যে সেন্ট্রাল কনট্র‍্যাক্টের যে তালিকা প্রকাশ করতে চলেছে সেখানে সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার জায়গা পাবেন না।

বোর্ডের চুক্তিতে ব্রাত্য থাকবেন ঈশান, কার হবে প্রমোশন? ‘নতুন মুখ'ই বা কারা?

ঈশান কিষান

শেষ আপডেট: 1 April 2025 15:45

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে (IPL) দুরন্ত শতরানের পুরস্কার, খুব সম্ভবত, জুটবে না ঈশান কিষানের (Ishan Kishan)। সূত্রের খবর, বিসিসিআই (BCCI) আগামি কিছুদিনের মধ্যে সেন্ট্রাল কনট্র‍্যাক্টের যে তালিকা প্রকাশ করতে চলেছে সেখানে সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার জায়গা পাবেন না।

প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার দুই তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলি ‘এ প্লাস’ ক্যাটাগরিতেই থাকতে চলেছেন। যার অর্থ বার্ষিক ৭ কোটি টাকার চুক্তিতে সই করবেন দুজনে। আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসরের পরেও কোন রহস্যে শীর্ষ তালিকায় নাম থাকবে তাঁদের—এই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

পাশাপাশি, আশার আলো দেখতে পারেন শ্রেয়স আইয়ার। ঈশানের মতো তিনিও চুক্তিতালিকার বাইরে ছিলেন৷ কিন্তু ঘরোয়া সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে পড়ে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেন৷ তারপর দুবাইয়ের ময়দানে দুর্দান্ত পারফরম্যান্স! টিম ইন্ডিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক শ্রেয়স-ই। তাই তাঁর প্রত্যাবর্তন, বিশেষজ্ঞদের মতে, হওয়ারই ছিল৷

প্রমোশনের দৌড়েও উঠে এসেছে বেশ কয়েকটি নাম। যাঁদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন অক্ষর প্যাটেল। প্রথমে টি২০ বিশ্বকাপ, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি৷ দুটো টুর্নামেন্টে অপরাজিত ভারতীয় দল। আর দুটোতেই অন্যতম কাণ্ডারী অক্ষর।

এর পাশাপাশি তিনজন ক্রিকেটার প্রথম বারের জন্য কনট্র‍্যাক্ট লিস্টে জায়গা পেতে চলেছেন। সূত্রের খবর, বরুণ চক্রবর্তী, নীতিশ কুমার রেড্ডি এবং অভিষেক শর্মা প্রথমবারের জন্য বোর্ডের চুক্তির আওতায় আসতে পারেন৷

উল্লেখ্য, গত সপ্তাহে বিসিসিআই মহিলা ক্রিকেট টিমের সেন্ট্রাল কনট্র‍্যাক্ট লিস্ট প্রকাশ করে৷ রোহিতদের চূড়ান্ত তালিকা গত সপ্তাহে শনিবার গুয়াহাটিতে বোর্ডের মিটিংয়ের পর সামনে আসার কথা ছিল৷ আলোচনায় চুক্তি সংক্রান্ত বিষয়ের পাশাপাশি আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য দল বাছাইয়ের বিষয়টিও উঠে আসার কথা। যদিও সেই মিটিং আপাতত পিছিয়ে গেছে। খুব তাড়াতাড়ি ফের আয়োজিত হবে। তখনই চূড়ান্তভাবে জানা যাবে কারা কোথায় চুক্তিবদ্ধ হল, কারা বাদ পড়ল৷


```