
ফাইনাল ম্যাচের আগে শ্রেয়স ও কামিন্স।
শেষ আপডেট: 26 May 2024 19:15
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ফাইনালে রবিবার চেন্নাইতে টসে হার কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের। বরং টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদ দলের নেতা প্যাট কামিন্স।
চিপক স্টেডিয়ামে শুরুতেই পরীক্ষার মধ্যে পড়বেন নাইট বোলাররা। বিশেষ করে সবাই তাকিয়ে থাকবেন ২৫ কোটির মিচেল স্টার্কের দিকে। কেকেআর দলে এদিন খেলবেন না নীতিশ রাণা, রমনদীপ সিংকে রাখা হয়েছে দলে।
কলকাতা এবং হায়দরাবাদের মধ্যে মোট ২৭ বার দেখা হয়েছে। কলকাতা অনেক এগিয়ে, মোট ১৮ বার জিতেছে। হায়দরাবাদ সেখানে জিতেছে মাত্র নয়বার। চারমিনার সিটির বিরুদ্ধে কলকাতা এর আগে সর্বোচ্চ রান তুলেছে ২০৮ রান, সেখানে হায়দরাবাদের সর্বোচ্চ রান ছিল ২২৮ রান।
চেন্নাইতে দুটি দলের রেকর্ড ভাল নয়। হায়দরাবাদ চিপক স্টেডিয়ামে মাত্র দুটি ম্যাচে জিতেছে, নাইটরা সেখানে চারটি ম্যাচ জিতেছে। দুটি দল এর আগে চেন্নাইতে একবারই মুখোমুখি হয়েছে। ২০১২ সালের সেই ম্যাচে দশ রানে জেতে কেকেআর। চলতি লিগে তিনবার সাক্ষাৎ ঘটেছে শ্রেয়স আইয়ার ও প্যাট কামিন্সদের। তারমধ্যে দু্’বার জেতে কেকেআর ও একবার জিতেছে হায়দরাবাদ। রবিবার ফাইনালে কী হবে, সেই নিয়েই শুরু হয়েছে জল্পনা।
রবিবার ম্যাচটি হবে লাল মাটির পিচে। এই পিচে পেসাররা বড় ভূমিকা নিতে পারে। সেক্ষেত্রে প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।