Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

IPL 2025: ঘরের মাঠে হারের হ্যাটট্রিকের পর আজ কি বাঘ হয়ে উঠবে আরসিবি?

এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে ফেলেছেন বিরাট, পাটিদাররা। এর মধ্যে জয় পাঁচটিতে। সবকটি জয়ই এসেছে অ্যাওয়ে ম্যাচে। চিন্নাস্বামীতে খেলা তিনটি ম্যাচের প্রতিটিতেই হারের মুখ দেখতে হয়েছে আরসিবিকে। আজ আবার ঘরের মাঠে ম্যাচ। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

IPL 2025: ঘরের মাঠে হারের হ্যাটট্রিকের পর আজ কি বাঘ হয়ে উঠবে আরসিবি?

আরসিবি

শেষ আপডেট: 24 April 2025 15:47

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট বিশ্বে একটা প্রবাদ আছে, ঘরের মাঠে সব দলই বাঘ। কিন্তু আরসিবির (RCB) ক্ষেত্রে চলতি আইপিএলে ঠিক উল্টোটা ঘটছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবার ঘরের মাঠে বিড়াল আর বাইরের মাঠে বাঘ।

এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে ফেলেছেন বিরাট, পাটিদাররা। এর মধ্যে জয় পাঁচটিতে। সবকটি জয়ই এসেছে অ্যাওয়ে ম্যাচে (Away Match)। চিন্নাস্বামীতে (Chinnaswami) খেলা তিনটি ম্যাচের প্রতিটিতেই হারের (Loss) মুখ দেখতে হয়েছে আরসিবিকে। আজ আবার ঘরের মাঠে ম্যাচ। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। বেঙ্গালুরুর সমর্থকদের তাড়া করছে সেই আতঙ্ক, আজ আবার হারবে না তো!

চিন্নাস্বামী স্টেডিয়ামে আগের ম্যাচে বেঙ্গালুরুর প্রতিপক্ষ ছিল পঞ্জাব কিংস। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচটি ছিল ১৪ ওভারের। টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর হাল ধরেন টিম ডেভিড। তাঁর হাফসেঞ্চুরিতে ভদ্রস্থ স্কোর গড়ে আরসিবি। যদিও প্রীতি জিন্টার পঞ্জাব সেই লক্ষ্য সহজেই তাড়া করে ম্যাচ জিতে নেয়।

এদিকে বেঙ্গালুরু শেষ ম্যাচটি খেলেছিল পঞ্জাবের বিরুদ্ধেই। মুল্লানপুরের সেই অ্যাওয়ে ম্যাচে হল কিন্তু ঠিক উল্টো ফল। দুর্দান্ত বোলিং, বিরাট কোহলির অনবদ্য ব্যাটিং, সবই দেখা গেল। জিতেই মাঠ ছাড়ে আরসিবি।

আজকের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসকেও মরু শহরে সহজেই হারিয়েছিল বেঙ্গালুরু। কিন্তু চিন্নাস্বামীর ছোট মাঠেও কী জিততে পারবে আরসিবি, নাকি ঘরের মাঠে হারের ধারা অব্যাহত থাকবে, এই প্রশ্নই ঘোরাফেরা করছে আরসিবি সমর্থকদের মধ্যে।

এদিনও অবশ্য সঞ্জু স্যামসনকে পাবে না রাজস্থান। অধিনায়কত্ব করবেন রিয়ান পরাগ। রাজস্থানের শেষ ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে নজর কেড়ে নিয়েছিলেন ১৪ বছরের বাঁহাতি ওপেনার বৈভব সূর্যবংশী। এদিনও তাঁর দিকে নজর থাকবে। পাশাপাশি যশস্বী জয়সওয়ালের ফর্মও স্বস্তিতে রাখবে রাজস্থানকে। তবে রাজস্থানের সব থেকে দুর্বল দিক ফিল্ডিং। আরআর হেডস্যার রাহুল দ্রাবিড় নিশ্চই সে দিকে নজর দিয়েছেন।

ঘরের মাঠে হারের হ্যাটট্রিক করলেও রাজস্থান রয়্যালসের তুলনায় ভাল পরিস্থিতিতে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আট ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় রাজস্থান রয়েছে অষ্টম স্থানে।

দুই দলের সম্ভাব্য একাদশ:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, রজত পাটিদার, জীতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল, সূয়াশ শর্মা

 রাজস্থান রয়্যালস: বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা


```