Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

রিচার দুরন্ত ৯৬ রান, দীপ্তির পাঁচ উইকেট, সবটাই বিফলে গিয়ে জয় অজিদের

দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও ভারতের মেয়েরা তিন রানে হারলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। 

রিচার দুরন্ত ৯৬ রান, দীপ্তির পাঁচ উইকেট, সবটাই বিফলে গিয়ে জয় অজিদের

শেষ আপডেট: 31 December 2023 00:01

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ম্যাচে ভারতীয় মহিলা দলের দাপট ছিল। সেটি উধাও ওয়ান ডে সিরিজে। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও ভারতের মেয়েরা তিন রানে হারলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। 
ঘরের মাঠে মুম্বইয়ে বাংলার মেয়ে রিচা ঘোষের অনবদ্য ৯৬ রান ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু শেষে এসে আর পারলেন না  তাঁরা। রিচার দুরন্ত ইনিংস ও বল হাতে দীপ্তি শর্মার পাঁচ উইকেট বিফলে গেল ভারত হেরে যাওয়ায়।

শনিবার অস্ট্রেলিয়া ৫০ ওভারে তোলে ২৫৮ রান। বিনিময়ে ভারতের মেয়েরা করতে পেরেছেন ২৫৫ রান। রিচা ছাড়াও রান পেয়েছেন জেমিমা রডরিগেজ (৪৪)।

শিলিগুড়ির মেয়ে রিচা যখন আউট হন তখন ভারতের স্কোর ২১৮ রানে পাঁচ উইকেট। সেখান থেকে অনায়াসে জেতা ম্যাচ হারল বাকিদের ব্যাটিংয়ের জন্য। এদিন ব্যর্থ হন অধিনায়ক হরমনপ্রীত কাউর। শেষদিকে দ্রুত উইকেট পড়তে থাকে। একমাত্র দীপ্তি শর্মা ছাড়া ভারতের লোয়ার অর্ডার পুরোপুরি ব্যর্থ। 

আজ হেরে যাওয়ায় তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে গেল ভারত। অজিরা এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলেছে।

শনিবার তার মধ্যে ফিল্ডিং করার সময় চোট পান ভারতের অলরাউন্ডার স্নেহ রানা। তাঁর বদলে কনকাশন সাব হিসেবে নামেন হারলিন দেওলকে। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে এই প্রথম কনকাশন সাব মাঠে নামল।


```