Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

IND vs PAK: 'লিখে রাখো, এবার জিতবে না ভারত!' দাবি ভাইরাল আইআইটি বাবার

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ভারত।

IND vs PAK: 'লিখে রাখো, এবার জিতবে না ভারত!' দাবি ভাইরাল আইআইটি বাবার

রোহিত শর্মা এবং ভাইরাল আইআইটি বাবা

শেষ আপডেট: 20 February 2025 12:11

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পারদ ইতিমধ্যে চড়তে শুরু করেছে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান ৬০ রানে হেরে যাওয়ার পর সেই উত্তেজনা অনেকটাই বেড়ে গিয়েছে। তার উপর বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে। সব মিলিয়ে যে কোনও সময় যে আবেগের বিস্ফোরণ হতে পারে তা বলাই যায়।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি মহাকুম্ভে ভাইরাল হওয়া আইআইটি বাবা-র। আইআইটি বাবা ওরফে অভয় সিং। কয়েকদিন আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা। তারপর কানাডায় একটি বিমান প্রস্তুতকারক সংস্থায় কাজের সুযোগলাভ। কিন্তু, বিপুল অঙ্কের সেই চাকরি ছেড়ে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্য অন্বেষণের খোঁজে এসেছিলেন।

সম্প্রতি ফের তাঁর একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। সেখানে তিনি দাবি করেছেন, ভারত নাকি চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করতে পারবে না। অভয় সিংয়ের দাবি, তিনি যখন একবার বলে দিয়েছেন, তখন কোনওভাবেই টিম ইন্ডিয়ার পক্ষে জেতা সম্ভব নয়। কারণ ভগবানের কথা কখনও মিথ্যে হতে পারে না। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে একাধিক বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। বলা ভাল, ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ রীতিমতো রেগেও গিয়েছেন।

দেখে নিন সেই ভিডিও:

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছিল। এবার রোহিত শর্মার নেতৃত্বে আবারও ট্রফি জয়ের আশায় খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। গত বছর রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছিল। আশা করা যায়, এবার টিম ইন্ডিয়ার হাতে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাবও উঠবে।  


```