Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

নারায়ণ মূর্তিকে খুশি করতেই কি বেঙ্গালুরুতে রোহিতদের জোড়া সুপার ওভার!

নারায়ণ মূর্তির হেড অফিস যেহেতু বেঙ্গালুরুতে, আর এই ম্যাচটিও হয়েছে গার্ডেনসিটিতে। তাই নেটিজেনদের মধ্যে রসিকতা শুরু হয়ে যায়।

নারায়ণ মূর্তিকে খুশি করতেই কি বেঙ্গালুরুতে রোহিতদের জোড়া সুপার ওভার!

শেষ আপডেট: 18 January 2024 16:03

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে গত রাতে ভারত ও আফগানিস্তানের মধ্যে ম্যাচ গড়িয়েছে জোড়া সুপার ওভারে। প্রথম সুপার ওভারে খেলার নিস্পত্তি হয়নি। তারপরে আবার রোহিত ব্যাটিং করতে আসেন রিঙ্কু সিংকে সঙ্গী করে।

ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের মালিক নারায়ণ মূর্তি আগেই বলেছিলেন, তিনি সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ চান। এই কথা বলার পরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল।

নারায়ণ মূর্তির হেড অফিস যেহেতু বেঙ্গালুরুতে, আর এই ম্যাচটিও হয়েছে গার্ডেনসিটিতে। তাই নেটিজেনদের মধ্যে রসিকতা শুরু হয়ে যায়। কেউ কেউ এও বলেছেন, রোহিতরাও এখন থেকে ওভারটাইম দিতে শুরু করেছেন। টি ২০ ম্যাচ ৪০ ওভারে শেষ না হওয়ার পরে দু’বার করে সুপার ওভার হয়েছে।

এও কথা হতে শুরু করে, তা হলে ভারত ও আফগানিস্তান দুটি দলই খেলা সুপার ওভারে নিয়ে গেল নারায়ণমূর্তিকে খুশি করতে?

ধারাভাষ্য বক্সে আবার আকাশ চোপড়া রসিকতা করতে শুরু করে দেন পার্থিব প্যাটেলের সঙ্গে। পার্থিব বহুদিন ধরে বলেছিলেন, কেন আবারও ক্রিকেটে জোড়া সুপার ওভার হচ্ছে না! বুধবার রাতের ম্যাচে সুপার ওভারে খেলা গড়াতেই আকাশ বলে ওঠেন, কিহে পার্থিব, তোমার ইচ্ছে তো পূরণ হয়ে গেল। তুমি কি তৃতীয় সুপার ওভার দেখতে চাইছ? সঙ্গে সঙ্গে দেশের প্রাক্তন উইকেটরক্ষক বলে বসেন, না বাবা! আর দরকার নেই, আরও একটা সুপার ওভার মানে ১২টি বল, আমাদের বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে যে!  


```