Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

IND vs ENG: টি-২০ অতীত, কবে-কোথায় দেখবেন ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজ?

ওয়ানডে সিরিজের প্রত্যেকটা ম্যাচের লাইভ টেলিকাস্ট স্টার স্পোর্টসে করা হবে।

IND vs ENG: টি-২০ অতীত, কবে-কোথায় দেখবেন ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজ?

রোহিত শর্মা এবং বিরাট কোহলি

শেষ আপডেট: 3 February 2025 19:03

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আপাতত অতীত। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। আরও একবার রোহিত শর্মার নেতৃত্বে ২২ গজের লড়াই করতে নামবে টিম ইন্ডিয়া। ইতিপূর্বে টি-২০ সিরিজে অবশ্য ভারত ৪-১ ব্যবধানে ইংল্যান্ডকে দুরমুশ করেছে। এবার ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা একদিনের সিরিজের ফলাফলের জন্য অপেক্ষা করছে। এই সিরিজে রোহিত শর্মা বিরাট কোহলির মতো মহারথীরা খেলতে নামবেন।

কবে থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে আয়োজিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। প্রথম ম্য়াচটি নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা এই ম্য়াচ খেলার জন্য নাগপুরে পৌঁছে গিয়েছেন। এরপর দ্বিতীয় ম্যাচ আগামী ৯ ফেব্রুয়ারি কটকের বরাবাটি স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। সিরিজের তৃতীয় তথা শেষ ম্য়াচটি আগামী ১২ ফেব্রুয়ারি অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে। ভারতীয় সময় অনুসারে প্রত্যেকটা ম্য়াচই বেলা দেড়টা থেকে শুরু হবে।

কোথায় দেখবেন এই ম্যাচ

ওয়ানডে সিরিজের প্রত্যেকটা ম্যাচের লাইভ টেলিকাস্ট স্টার স্পোর্টসে করা হবে। পাশাপাশি প্রত্যেকটা ম্যাচের লাইভ স্ট্রিমিং ডিজনি প্লাস হটস্টারে করা হবে।

ওয়ানডে সিরিজের জন্য টিম ইন্ডিয়া

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটকিপার) এবং রবীন্দ্র জাদেজা।


```