Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

ডায়াপার পরেই নিখুঁত স্ট্রেট ড্রাইভ! ছোট্ট শিশুর কপিবুক ক্রিকেটে মুগ্ধ মাইকেল ভন

দ্য ওয়াল ব্যুরো: ছোট্ট শরীরে ছোট্ট একটা টিশার্ট। নিম্নাঙ্গে শুধুই ডায়াপার। হাতে অবশ্য গ্লাভস পরতে ভোলেনি সে। আর এইরকম সাজপোশাক করে একা একা ক্রিকেট প্র্যাকটিস করছে সে। তার স্ট্রেট ড্রাইভের ব্যাট চালানো যেন দেখার মতো। বল আসছে উল্টো দিক থেকে

ডায়াপার পরেই নিখুঁত স্ট্রেট ড্রাইভ! ছোট্ট শিশুর কপিবুক ক্রিকেটে মুগ্ধ মাইকেল ভন

শেষ আপডেট: 11 November 2019 11:02

দ্য ওয়াল ব্যুরো: ছোট্ট শরীরে ছোট্ট একটা টিশার্ট। নিম্নাঙ্গে শুধুই ডায়াপার। হাতে অবশ্য গ্লাভস পরতে ভোলেনি সে। আর এইরকম সাজপোশাক করে একা একা ক্রিকেট প্র্যাকটিস করছে সে। তার স্ট্রেট ড্রাইভের ব্যাট চালানো যেন দেখার মতো। বল আসছে উল্টো দিক থেকে। দক্ষ ভঙ্গিতে সামনে এগোচ্ছে তার বাঁ পা। ব্যাটে বলে ছোঁয়া মাত্র ঠিক মাপমতো ঘুরে যাচ্ছে পেছনের ডান পা। নিখুঁত গতিতে ব্যাটের মাঝখানে লেগে উড়ে যাচ্ছে বল। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। ওইটুকু শিশুর এখনও প্যান্ট পরার অভ্যাস হয়নি, কিন্তু ক্রিকেট শটে যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে! ভিডিওটি শেয়ার করেছেন ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেটার, প্রাক্তন অধিনায়ক স্বয়ং মাইকেল ভন। ক্যাপশনে মজা করে লিখেছেন, তিনি নিশ্চিত, কোনও না কোনও ভাবে ব্রিটিশ যোগসূত্র রয়েছে অতটুকু শিশুটির। নইলে এমন কপিবুক ক্রিকেট! এত নিখুঁত স্ট্রেট ড্রাইভ, এই বয়সে! দেখুন সেই ভিডিও। https://twitter.com/MichaelVaughan/status/1193783009008406528
ভিডিওটি দেখেই বিস্ময়ে মুগ্ধতায় হতবাক নেটিজেনরা। কেউ বলছেন, বাচ্চাটির চোখের দৃষ্টি এবং হাত-পায়ের প্রতিবর্ত ক্রিয়া ঠিক যেন স্টিভ স্মিথের মতো! কেউ আবার সচিন তেন্ডুলকরের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন বাচ্চাটির। কেউ আবার বলেছেন, বাউন্সারদের বলও সামলানোর ক্ষমতা রাখে এই ছোট্ট বাচ্চাটি। মাইকেল ভনের পোস্টে আবার এক জন লিখেছেন, মাইকেলের থেকেও ভাল ব্যাট করছে ওই বাচ্চা। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো মাতিয়ে রেখেছে এই খুদে ক্রিকেটার। যেন নতুন সেনসেশন তৈরি হয়েছে তাকে ঘিরে অনেকেই বলছেন, এখনই য়া খেল দেখাচ্ছে এ ছেলে, ভাল কোচিং পেলে হয়তো দেশের নাম উজ্জ্বল করবে এই শিশু।

```