Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

IPL 2025: সুন্দর ওয়াশিংটনের পাশে সুন্দর পিচাই, স্পিনারের অনুপস্থিতি নিয়ে তুললেন প্রশ্ন

গতকাল গুজরাত টাইটানসের হয়ে মাঠে দেখা যায়নি ওয়াশিংটনকে। শ্রেয়স আইয়ারের অপরাজিত ৯৭ রানের সুবাদে পাঞ্জাব প্রথমে ব্যাট করতে নেমে তুলেছিল ২৪৩ রান। জবাবে গুজরাত টাইটানস ২৩২ রানে অল আউট হয়ে যায়।

IPL 2025: সুন্দর ওয়াশিংটনের পাশে সুন্দর পিচাই, স্পিনারের অনুপস্থিতি নিয়ে তুললেন প্রশ্ন

সুন্দর পিচাই ও ওয়াশিংটন সুন্দর

শেষ আপডেট: 26 March 2025 13:45

দ্য ওয়াল ব্যুরো: এক সুন্দরের পাশে দাঁড়ালেন আরেক সুন্দর। ওয়াশিংটন সুন্দরকে কেন খেলালেন না শুভমান গিল, এই নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন গুগলের সিইও সুন্দর পিচাই।

গতকাল গুজরাত টাইটানসের হয়ে মাঠে দেখা যায়নি ওয়াশিংটনকে। শ্রেয়স আইয়ারের অপরাজিত ৯৭ রানের সুবাদে পাঞ্জাব প্রথমে ব্যাট করতে নেমে তুলেছিল ২৪৩ রান। জবাবে গুজরাত টাইটানস ২৩২ রানে অল আউট হয়ে যায়। এই হারের পর ক্ষোভ জানিয়ে এক ক্রিকেটভক্ত তাঁর এক্স-হান্ডেলে পোস্ট করেন: ‘সুন্দর ভারতীয় টিমের বাছাই পনেরোর দলে সুযোগ পান। অথচ কোনও আইপিএল দলেই প্রথম এগারোয় জায়গা করে নিতে পারেন না। এটা একটা অদ্ভুত রহস্য!’

এরই তলায় কমেন্ট করেন সুন্দর পিচাই। লেখেন, ‘আমিও এই বিষয়টি নিয়ে ভেবে চলেছে।‘

আচমকা এবং কিছুটা অপ্রত্যাশিতভাবে একজন সাধারণ ব্যবহারকারীর পোস্টে গুগলের অধিকর্তাকে কমেন্ট করতে ঘাবড়ে যান অনেকে। সুন্দরের ক্রিকেট-প্রীতি যদিও অজানা নয়। খড়গপুর আইআইটির প্রাক্তনী তাঁর একসময়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরতে এসে ক্রিকেট খেলায় মেতে উঠেছিলেন।

যদিও সমাজমাধ্যমে এই কথোপকথন ক্রিকেট কিংবা খেলায় সীমাবদ্ধ থাকেনি। সুন্দরের মন্তব্যের তলায় একজন কথাবার্তার মোড় ঘুরিয়ে লিখে বসেন, ‘স্যার, এখানে যখন আপনি কমেন্ট করেই দিয়েছেন, তাহলে এবার আমায় একটি চাকরির ব্যবস্থা করে দিন।‘

প্রসঙ্গত, আইপিএলে মোটে ৬০টি ম্যাচ খেলেছেন ওয়াশিংটন সুন্দর। গায়ে গলিয়েছেন মোট চারটি টিমের জার্সি। শুরু করেছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টের (অধুনা বিলুপ্ত) হয়ে। তারপর যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ এবং বর্তমানে গুজরাত টাইটানসের হয়ে খেলছেন তিনি। গত বছর হায়দরবাদ টিমে ছিলেন। খেলেন মাত্র দুটি ম্যাচ। নেন একটি উইকেট। খরচ করেন ৭৩ রান। চলতি মরশুম শুরুর আগে মহা নিলামে ওয়াশিংটন যোগ দেন গুজরাত শিবিরে।

যদিও আইপিএলে ফর্মে না থাকলেও জাতীয় দলের হয়ে বেশ ভাল পারফর্ম করেছেন তিনি। ১৪৯ ম্যাচে নিয়েছেন ১১৩ উইকেট। গড় ২৮.৪৩। স্ট্রাইক রেট ২৪.৪।


```