Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

গম্ভীরই ভারতের কোচ! জয় শাহর সঙ্গে কথা এবার প্রকাশ্যে

দেশ আগে না ফ্রাঞ্চাইজি, এমন একটা ধর্মসঙ্কটের মধ্যে পড়ে গম্ভীর সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন তিনি রোহিতদের দায়িত্ব নেবেন।

গম্ভীরই ভারতের কোচ! জয় শাহর সঙ্গে কথা এবার প্রকাশ্যে

গম্ভীরই কোচ হওয়ার দৌড়ে।

শেষ আপডেট: 28 May 2024 20:32

দ্য ওয়াল ব্যুরো: গৌতম গম্ভীরই ভারতের কোচের হটসিটে বসতে চলেছেন, এমনই খবর ভারতীয় ক্রিকেটমহলে। সোমবারই ভারতীয় কোচের আবেদন জমা দেওয়ার শেষদিন ছিল। নতুন করে কোনও প্রার্থী আবেদন করেননি। যে কারণে গম্ভীরের কোচ হওয়া শুধুই সময়ের অপেক্ষা ছাড়া কিছুই নয়।

আইপিএল ফাইনাল শেষে কেকেআর মেন্টর গম্ভীরের সঙ্গে আলোচনা সেরেছিলেন সচিব জয় শাহ। সেই কথা এবার প্রকাশ্যে চলে এসেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সেই কথোপকথনের রিপোর্ট প্রকাশ করেছে। সেই আলাপচারিতায় গম্ভীর নাকি বোর্ডের শীর্ষ কর্তাকে বলেছেন, এবার আমার দেশের হয়ে কিছু করতে হবে।

দেশের জন্য কিছু করতে হবে, মানে গম্ভীর যে ভারতের কোচ হতে চাইছেন, সেটি পরিষ্কার হয়ে গিয়েছে। তাঁর সঙ্গে বোর্ডের তিনবছরের চুক্তি হতে চলেছে। যে কারণে গম্ভীরকে কেকেআর মেন্টর পদ ছাড়তে হবে। তার আগে নাইট মালিক শাহরুখ খান বাড়িতে ডেকে গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেকও দিয়েছিলেন। পরিমাণটা তাঁকেই বসিয়ে নিতে বলেছিলেন। কিং খান চেয়েছিলেন দশ বছরের জন্য গম্ভীরের সঙ্গে চুক্তি করতে। প্রথমবার কেকেআর মেন্টরের দায়িত্ব নিয়ে সফল প্রাক্তন এই নামী ক্রিকেটার।

দেশ আগে না ফ্রাঞ্চাইজি, এমন একটা ধর্মসঙ্কটের মধ্যে পড়ে গম্ভীর সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন তিনি রোহিতদের দায়িত্ব নেবেন। ওই ওয়েবসাইটে আরও লেখা হয়েছে, বিদেশি কোনও কোচকেই ভারতের কোচ করা হবে না। সেই কারণেই বিসিসিআই সচিব সম্প্রতি বলেছিলেন, পন্টিংকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়াই হয়নি। লড়াইয়ে ছিলেন ফ্লেমিং ও ল্যাঙ্গার। দু’জনের কেউই ফ্রাঞ্চাইজি ছেড়ে ভারতের কোচের মতো টেনশনের কাজ নিতে চান না।

শেষমেশ পড়ে থাকলেন গম্ভীর। আর এখনই দ্রাবিড়ের পরিবর্তে হাই প্রোফাইল কাজের জন্য ভিভিএস লক্ষ্মণকে দায়িত্ব দিতে নারাজ বিসিসিআই। লক্ষ্মণ এমনিতেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি পদে ভালই কাজ করছেন।


```