Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ইউরো কাপের নায়ক ইয়ামালের বাবাকে পেটে ছুরির আঘাত দুষ্কৃতীদের, ভর্তি হাসপাতালে

স্পেনের তরুণ তুর্কি লামিনে ইয়ামালের বাবাকে ছুরিকাঘাত করেছে দুষ্কৃতিরা।

ইউরো কাপের নায়ক ইয়ামালের বাবাকে পেটে ছুরির আঘাত দুষ্কৃতীদের, ভর্তি হাসপাতালে

বাবার সঙ্গে ইয়ামালে।

শেষ আপডেট: 15 August 2024 13:45

দ্য ওয়াল ব্যুরো: ইউরো চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসর মাতানো স্পেনের তরুণ তুর্কি লামিনে ইয়ামালের বাবাকে ছুরিকাঘাত করেছে দুষ্কৃতীরা। বার্সেলোনার নিকটবর্তী একটি পার্কে এই নৃশংস ঘটনাটি ঘটেছে। হামলার শিকার ইয়ামালের বাবা মনির নাসরোই আহত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। স্প্যানিশ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ পেয়েছে।

স্প্যানিশ নিউজ এজেন্সি ইএফই বলেছে, মনির নাসরোইকে মাতারো শহরের রোকাফোন্ডা এলাকায় বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করা হয়। শহরটি থেকে বার্সেলোনার দূরত্ব ৩০ কিলোমিটার। ছুরিকাঘাতে ইয়ামালের বাবা মারাত্মক আহত হলেও এখন তিনি বিপদমুক্ত, সেটি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশ, হামলাকারীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে বার্সেলোনা পুলিশ। এরইমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রকাশ্যেই ইউরো কাপের নায়ক ইয়ামালের বাবার পেটে ছুরির আঘাত করা হয়েছে। তাঁর সঙ্গে কয়েকজনের বাদানুবাদ হয়েছিল, সেই রাগে তাঁর পেটে একের পর এক ছুরির আঘাত করা হয়। ইয়ামালরা যে বাড়িতে থাকেন, সেখানকার কার পার্কে একটা কুকুরকে নিয়ে ঘুরছিলেন ইয়ামালের বাবা। সেইসময় কিছু লোকের সঙ্গে তাঁর ঝামেলা হয়। সেইসময় ওই দুষ্কৃতীরা পেটে ছুরি চালায় মুনিরের। সেখানেই পড়ে যান। প্রতিবেশিরাই পুলিশে খবর দেন এবং ইয়ামালের বাবাকে হাসপাতালে নিয়ে গিয়েছেন। 


```