Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিরতি কাটিয়ে শনিবার মাঠে নামছে ইস্টবেঙ্গল, হারের হ্যাটট্রিক ভুলে লক্ষ্য ৩ পয়েন্ট

বেঙ্গালুরু, গোয়া এবং কেরালার বিরুদ্ধে ভাল খেলেও হারের পর জয়ের জন্য চেন্নাইয়ের দলটিকেই টার্গেট করছেন ইস্টবেঙ্গল কোচ।

বিরতি কাটিয়ে শনিবার মাঠে নামছে ইস্টবেঙ্গল, হারের হ্যাটট্রিক ভুলে লক্ষ্য ৩ পয়েন্ট

শেষ আপডেট: 25 November 2023 12:08

দ্য ওয়াল ব্যুরো: টানা তিন ম্যাচে হারের পর শনিবার চেন্নাইয়ান এফসি’র বিরুদ্ধে মাঠে নামছে ইস্টবেঙ্গল। প্রায় সপ্তাহ তিনেকের ছুটি কাটিয়ে আজ চেন্নাইয়ের ঘরের মাঠে খেলতে চলেছে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে হারের পর শনিবার ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। যে কোনও মূল্যে আজকের ম্যাচে জয় চাইছেন কোচ কুয়াদ্রাতও।

এদিকে বিপক্ষ দল চেন্নাইয়ানের অবস্থাও ইস্টবেঙ্গলের মতোই। পয়েন্টের বিচারে ইস্টবেঙ্গলের থেকে তাঁরা এগিয়ে রয়েছে ঠিকই, তবে একটা ম্যাচ বেশি খেলেছে তাঁরা। আর দক্ষিণের এই দলটির খেলার মান একেবারেই তথৈবচ এই মরশুমে। তাই বেঙ্গালুরু, গোয়া এবং কেরালার বিরুদ্ধে ভাল খেলেও হারের পর জয়ের জন্য চেন্নাইয়ের দলটিকেই টার্গেট করছেন ইস্টবেঙ্গল কোচ।

কেরালা ম্যাচের অনেকদিন পরেই শনিবার মাঠে নামবেন লাল-হলুদ ফুটবলাররা। মাঝের এই সময়ে নিজেদের সমস্ত ভুলভ্রান্তি শুধরে নিয়ে ইস্টবেঙ্গল যদি শনিবার মাঠে নামে, তাহলে জয়ের আশা করতেই পারেন সমর্থকরা। কারণ, এই ম্যাচ না জিততে পারলে খেতাব জয়ের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বেন তাঁরা। তাই তিন পয়েন্ট ছাড়া কলকাতার দলটি অন্য কিছু ভাবছে না।

এই বিষয়ে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত বলেছেন, “ফিফা ইন্টারন্যাশনাল ব্রেকটা আমরা নিজেদের কাজে লাগানোর চেষ্টা করেছি। আশা করছি নিজেদের ভুলভ্রান্তি ঠিক করে চেন্নাইয়ানের বিরুদ্ধে সমর্থকদের একটা ভাল খেলা উপহার দিতে পারব। আর তিন পয়েন্টটাও জরুরি। সেটাও জন্যেই মাঠে নামবে আমার ছেলেরা। সবাই নিজেদের সেরাটা দিতে তৈরি আছে।”

কিন্তু সব ভালর মধ্যেও একটা খচখচ রয়েই গিয়েছে। আর সেটা হল লাল-হলুদ মাঝমাঠের প্রাণভোমরা বোরহা হেরেরা। চেন্নাইয়ান এফসি-র যাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ। হাঁটুতে চোট থাকায় শনিবার এই মিডফিল্ডার খেলবেন কিনা, তা নিশ্চিত নয়। গত দু’দিন বোরহা অনুশীলন করেননি। তাই কার্লোস কুয়াদ্রাত শনিবার নিজের গুরুত্বপূর্ণ অস্ত্রকে পাবেন না বলেই ধরে নেওয়া হচ্ছে।


```