Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'দ্রোহের ডার্বি,' আবার প্রতিবাদে ইস্টবেঙ্গল-মোহনবাগানের সমর্থকরা, চলছে মানব বন্ধন

মানববন্ধনই নয়, ফুটবল সমর্থকরা জানাচ্ছেন, কালো ব্য়াজ, কালো পতাকা হাতে, যুবভারতীতে আসবেন তাঁরা।

'দ্রোহের ডার্বি,' আবার প্রতিবাদে ইস্টবেঙ্গল-মোহনবাগানের সমর্থকরা, চলছে মানব বন্ধন

মানববন্ধন কর্মসূচি সমর্থকদের

শেষ আপডেট: 19 October 2024 19:26

দ্য ওয়াল ব্যুরো: ১৮ই অগস্ট। ঠিক ২ মাস আগে নিরাপত্তার কারণ দেখিয়ে, যুবভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল-মোহনবাগানের ডুরান্ড কাপের ডার্বি বাতিল করেছিল পুলিশ। 

আরজি কর মেডিক্য়াল কলেজের মহিলা চিকিৎসকের জন্য় ওই দিন এক হয়েছিল ময়দানের তিন প্রধান। বিচারের দাবিতে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান তোলেন ইস্ট-মোহনের সমর্থকরা। বলেন, 'ঘটি বাঙালের এক স্বর, জাস্টিস ফর আরজি কর।' সঙ্গে ছিলেন মহমেডানের অনুরাগীরাও।

২ মাসের মাথায়, আজ শনিবার আরও একটা ডার্বি। আইএসএল-এ আবার মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ম্য়াচ সেই যুবভারতীতেই। এবারও ম্য়াচ শুরুর আগে বিচারের দাবিতে এক হলেন ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা। তাঁদের দাবি, এই ডার্বি 'দ্রোহের ডার্বি'।



শনিবার সন্ধে সাড়ে ৭টায় ম্য়াচ শুরু। তার আগে, বিকেল পাঁচটায়, সল্টলেক স্টেডিয়ামকে মাঝে রেখে, একদিকে উল্টোডাঙা, অন্য় দিকে রুবির অভিমুখে মানববন্ধন কর্মসূচি করেন দুই প্রধানের সমর্থকরা।

আবার একযোগ হচ্ছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। মানববন্ধন করছেন। নির্যাতিতার জন্য় এই আন্দোলন জারি থাকার কথাও বলেন তাঁরা। শুধু মানববন্ধনই নয়, ফুটবল সমর্থকরা জানাচ্ছেন, কালো ব্য়াজ, কালো পতাকা হাতে, যুবভারতীতে আসবেন তাঁরা। দ্রোহের ডার্বিতে, ম্য়াচের হাফ টাইমে স্টেডিয়ামেই প্রতিবাদ জানানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।

আগের বার পুলিশের জন্য় ডার্বি হয়নি। আবার পুলিশ দিয়েই আটকানো হয়েছিল প্রতিবাদ কর্মসূচি। এবার মাঠেও খেলা হবে। মাঠের বাইরেও খেলা হবে। বলছেন মোহনবাগানের সমর্থকরা। মানববন্ধন করে আরজি করের ঘটনার প্রতিবাদ জানাবেন তাঁরা।


```