Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

East Bengal FC: ভাগ্য ফেরাতে পারলেন না মেসি, ঘরের মাঠে মশাল নিভল ইস্টবেঙ্গলের

সম্প্রতি ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিয়েছেন ক্যামেরুনের ফুটবলার মেসি বাউলি।

East Bengal FC: ভাগ্য ফেরাতে পারলেন না মেসি, ঘরের মাঠে মশাল নিভল ইস্টবেঙ্গলের

চেন্নাইন এফসি-র বিরুদ্ধে লজ্জার হার ইস্টবেঙ্গলের

শেষ আপডেট: 8 February 2025 21:43

দ্য ওয়াল ব্যুরো: সুপার সিক্সে ওঠার যাবতীয় সম্ভাবনা ইস্টবেঙ্গল এফসি-র সামনে কার্যত শেষ হয়ে গেল। শনিবার তারা কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেড ০-৩ গোলে হেরে গেল। তবে দলের পারফরম্যান্স নিয়ে সমর্থকরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন।

প্রথমার্ধেই জোড়া গোল

ম্যাচের ১৩ মিনিটে নিশু কুমারের আত্মঘাতী গোলে প্রথম ধাক্কা খেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। এরপর মাত্র ৭ মিনিটের মধ্যেই আসে দ্বিতীয় গোল। গোল করলেন উইলমার জর্ডন। ঘরের মাঠে প্রিয় দলের এমন পারফরম্য়ান্স দেখার পর মশালবাহিনী খুব স্বাভাবিকভাবে হতাশ হয়ে পড়েছে। এই ম্যাচটা হারের পর অস্কার ব্রুজোঁর দলের সামনে প্লে-অফের দরজা যে পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল, তা বলা যেতেই পারে।

দ্বিতীয়ার্ধে গোল ড্যানিয়েল চিমাচুকুর

একেবারে শেষবেলায় পুরনো দল ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন ড্যানিয়েল চিমাচুকু। ৯৮ মিনিটে এই গোলটি করলেন তিনি। কিয়ান নাসিরির হেড থেকে বলটা পেয়েছিলেন চিমাচুকু। এরপর তাঁর ডার পায়ের জোরাল শট লাল-হলুদ গোলকিপার প্রভসুখন গিল আটকাতে পারেননি। এক্ষেত্রেও ইস্টবেঙ্গল ডিফেন্সের সেই অস্থিকঙ্কালসার চেহারাটা আরও একবার চোখে পড়ল।

সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনেও

এই ম্য়াচে ইস্টবেঙ্গলের সামনেও গোল করার সুযোগ এসেছিল। কিন্তু, সেই সুযোগ তারা কাজে লাগাতে পারলেন না। ম্য়াচের ৫৪ এবং ৫৮ মিনিটে গোল করার সহজতম সুযোগ মিস করলেন যথাক্রমে সাউল ক্রেসপো এবং রিচার্ড সেলিস। এই দুটো সুযোগ কাজে লাগাতে পারলে, ম্যাচের ফলাফল আলাদাও হতে পারত।

মাঠে নেমেছিলেন মেসি বাউলি

সম্প্রতি ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিয়েছেন ক্যামেরুনের ফুটবলার মেসি বাউলি। শনিবার ৫৯ মিনিটে তিনি সাউল ক্রেসপোর পরিবর্তে সল্টলেক স্টেডিয়ামে নেমেছিলেন। মেসির বেশ কয়েকটা মুভ অবশ্যই নজর কেড়েছে। কিন্তু, দলের ভাগ্য তিনি ফেরাতে পারলেন না। এই ম্য়াচ হারের পাশাপাশি লিগ টেবিলে ইস্টবেঙ্গল আরও একবার ১১ নম্বরে নেমে গেল।


```