
শেষ আপডেট: 22 March 2024 23:35
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত নামী কর্তা দীপক (পল্টু) দাসের ২৩ তম প্রয়াণ বার্ষিকী ২২ মার্চ ২০২৪, শ্রদ্ধার সাথে পালিত হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে।
এদিন ধনধান্যে অডিটোরিয়ামে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে সফল ক্রীড়াবিদদের হাতে মানপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
প্রথমেই সম্মানিত করা হয় এবছর ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়ক ক্লেটন সিলভাকে I
"দীপক জ্যোতি সম্মানে" সম্মানিত করা হয় ক্লাবের প্রাক্তন প্রশিক্ষক স্বর্গীয় শচীন্দ্রনাথ (লাংচা) মিত্র)কে, সম্মান গ্রহণ করেন তাঁর নাতি শ্রী সন্দীপ সরকার I "দীপক জ্যোতি সম্মানে" সম্মানিত করা হয় প্রখ্যাত প্রাক্তন প্রশিক্ষক স্বর্গীয় অচ্যুৎ বন্দোপাধ্যায়কে, সম্মাননা গ্রহণ করেন তাঁর দুই পুত্র অঞ্জন এবং অঙ্কন বন্দোপাধ্যায় I
"দীপক জ্যোতি সম্মানে" সম্মানিত করা হয় বাংলার রূপায়ণে কর্মশীল উদ্যোগী শিল্পপতি মুরারি লাল লোহিয়া (জুপিটার ওয়াগন), আদিত্য আগরওয়াল (ইমামি গ্রুপ), মনীশ গোয়েঙ্কা (ইমামি গ্রুপ) ও জয়ন্ত রায়কে (পিয়ারলেস)।
সম্মানিত করা হয় এবছর ইস্টবেঙ্গল ক্লাবের মাঝমাঠের খেলোয়াড় সৌভিক চক্রবর্তী। অনুর্দ্ধ ১৭ টিমের সর্বাধিক গোলকারী দেবজিৎ রায়কে "দীপক জ্যোতি সম্মানে" সম্মানিত করা হয় I তার হাতে পুরস্কার তুলে দেন সৌভিক চক্রবর্তী I
১৫ বছরের তরুণ প্রতিভা, ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন অভিনব 'শ এর পাশে থাকার অঙ্গীকার করে মঞ্চে উপস্থিত অভিনব ও তার বাবার হাতে দুই লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে।
"দীপক জ্যোতি সম্মানে" সম্মানিত করা হয় 'দ্রোণাচার্য ২০২৩, টেবিল টেনিস' জয়ন্ত কুমার পুশিলাল, 'অর্জুন ২০২৩, ইকুয়েসস্ট্রিয়ান, অনুষ আগরওয়ালা (জার্মানিতে থাকার দরুন তিনি আসতে না পারলেও তার মা এই সম্মাননা গ্রহণ করেন), 'অর্জুন ২০২৩, টেবিল টেনিস, ঐহিকা মুখোপাধ্যায় (বেইরুতে খেলতে যাওয়ার কারণে তিনি থাকতে না পারলেও তার বাবা-মা উপস্থিত থেকে এই সম্মাননা গ্রহণ করেন), অর্জুন ২০২৩, ক্রিকেট, মহম্মদ সামি (আই.পি.এল.থাকার জন্য তিনি উপস্থিত থাকতে পারেন নি) I
এছাড়াও সম্মানিত করা হয় ক্লাবের ক্রিকেট টিমের কোচ ও মেন্টরকে, ক্লাবের অ্যাথলেটিক টিমের সমস্ত কোচেদের, ক্লাবের হকি টিমের কোচকে I
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নামী সাংবাদিক গৌতম ভট্টাচার্য ও শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়।