Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

চার-ছক্কায় ফ্রি ড্রিঙ্ক! ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ উপলক্ষ্যে শহরের রেস্তোরাঁয় অভিনব অফার

একটি চারে ছোট ড্রিঙ্ক। ছয় হাঁকালে বড় মাপের পানীয়-ভর্তি গ্লাস। সবই ফ্রি। একবার, দু’বার নয়। যতবার রোহিত, বিরাট, হার্দিকরা চার-ছক্কা মারবেন, ততবারই রিফিল হবে পানীয়।

চার-ছক্কায় ফ্রি ড্রিঙ্ক! ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ উপলক্ষ্যে শহরের রেস্তোরাঁয় অভিনব অফার

এমএস বার অ্যান্ড লাউঞ্জ

শেষ আপডেট: 4 March 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো: একটি চারে ছোট ড্রিঙ্ক। ছয় হাঁকালে বড় মাপের পানীয়-ভর্তি গ্লাস। সবই ফ্রি। একবার, দু’বার নয়। যতবার রোহিত, বিরাট, হার্দিকরা চার-ছক্কা মারবেন, ততবারই রিফিল হবে পানীয়। ভারত-অস্ট্রেলিয়া মহারণের আবহে এমনই অভিনব অফার ঘোষণা করেছে শহরের একটি নামকরা রেস্তোরাঁ কাম বার।

মধ্য কলকাতার এমএস বার অ্যান্ড লাউঞ্জের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র বিনে পয়সার ড্রিঙ্ক নয়, এই ম্যাচ উপলক্ষ্যে তারা মেনু কার্ডে জুড়তে চলেছে রকমারি ডিশ। রোজকার মেনুতে এসবের দেখা মিলবে না। ‘এক্সক্লুসিভলি’ ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথের দিন, অর্থাৎ শুধুমাত্র আজকেই এই সমস্ত সুখাদ্য পরিবেশন করা হবে।

লড়াইয়ের উত্তাপ বাড়াতে এমন নয়া মেনুর নামেও বৈচিত্র্য এনেছেন তাঁরা, দাবি রেস্তোরাঁর কর্ণধার সুদেশ পোদ্দারের। সাধারণ কাবাবের বদলে ‘রোহিত গার্লিক কাবাব’, ‘কোহলি কাবাব’ ইতিমধ্যে লঞ্চ করা হয়েছে। চার-ছয়ে ফ্রি ড্রিঙ্কের পাশাপাশি তাঁরা অস্ট্রেলিয়া দলের প্রতিটি উইকেট পতনেও বিনামূল্যে পানীয় সার্ভ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন সুদেশবাবু। তিনি বলেন, ‘এর আগে পাকিস্তান মাচেও আমরা এমন অফার দিয়েছিলাম। আর ক্রিকেটভক্তরা শেষ বল পর্যন্ত খাবার খেয়েছেন, ড্রিঙ্কে চুমুক দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই আরও সরগরম হতে চলেছে। ইতিমধ্যে অনেক টেবিল বুকড-ও হয়ে গিয়েছে। আমরা আরও বেশি লোক আশা করছি।‘

‘এমএস বার’ ছাড়াও শহরের বেশ কিছু রেস্তোরাঁ আজ তেরঙ্গা পতাকায় সেজেছে। সেই সঙ্গে টেবিলে রাখা হয়েছে বেশ কিছু আকর্ষণীয় অফারও। সাদার্ন এভিনিউয়ের ‘হোয়াটসআপ ক্যাফে’, কেয়াতলা রোডের ‘চ্যাপ্টার টু’, পার্ক স্ট্রিটের ‘ওয়েসিসে’র অন্দরসজ্জায় ভারতীয় পতাকা চোখে পড়বে।


```