Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

এক সিরিজে পাঁচ ভারতীয় ক্রিকেটারের অভিষেক, ধরমশালায় টেস্ট ক্যাপ পেলেন পাল্লিকাল

উইকেটরক্ষক ব্যাটার হিসেবে জুরেল নিজেকে প্রমাণ করেছেন। বোলার হিসেবে বাংলার হয়ে রঞ্জি খেলা আকাশদীপ সিংও দাগ কেটেছেন।

এক সিরিজে পাঁচ ভারতীয় ক্রিকেটারের অভিষেক, ধরমশালায় টেস্ট ক্যাপ পেলেন পাল্লিকাল

শেষ আপডেট: 7 March 2024 14:49

দ্য ওয়াল ব্যুরো: এমন ঘটনা কোনও সিরিজে সাধারণত দেখা যায় না। একটি টেস্ট সিরিজে পাঁচজন ক্রিকেটারের অভিষেক হল। ধরমশালা টেস্টে যেমন অভিষেক হয়েছে দেবদূত পাল্লিকালের।

এর আগে চারটি টেস্টে অভিষেকের তালিকায় ছিলেন, সরফরাজ খান, ধ্রুব জুরেল, আকাশদীপ সিং, রজত পাতিদার। চলতি সিরিজে একটি ম্যাচেও খেলেননি বিরাট কোহলি। লন্ডনে গত ১৫ ফেব্রুয়ারি তাঁর পুত্র সন্তান অকায়ের জন্ম হয়েছে। তিনি ছুটিতে রয়েছেন। কেএল রাহুলের চোট সারেনি। তিনি লন্ডনে গিয়েছিলেন। মহম্মদ শামিরও অস্ত্রোপচার হয়েছে। শ্রেয়স আইয়ার দল থেকে বাদ পড়েছেন।

সবমিলিয়ে ভারতের একাধিক তারকা ছিল না। সেই কারণেই নতুন মুখদের দেখে নেওয়া গিয়েছে। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে জুরেল নিজেকে প্রমাণ করেছেন। বোলার হিসেবে বাংলার হয়ে রঞ্জি খেলা আকাশদীপ সিংও দাগ কেটেছেন।

এর আগে একমাত্র ২০২০-২১ মরশুমে ভারতের অস্ট্রেলিয়া সফরে পাঁচ ক্রিকেটারের একইসঙ্গে টেস্ট অভিষেক ঘটেছিল। সেবার কোহলি ফিরে এসেছিলেন প্রথম টেস্টের পরেই। বুমরা, অশ্বিন, জাদেজা, শামি ও হনুমা বিহারী সিরিজের বাইরে ছিলেন। সেই সিরিজে ভারতের হয়ে অভিষেক হয়েছিল মহম্মদ সিরাজ, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি ও টি নটরাজনের। এদিন পাল্লিকালের হাতে টেস্টের টুপি তুলে দেন কোচ দ্রাবিড়। ম্যাচের আগে অশ্বিন বক্তব্য রাখেন পাল্লিকাল নিয়ে।


```