Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির

গুজরাতের বিরুদ্ধে ৯০ রান তুলতেও কিছুটা বেগ পেল দিল্লি, ৬ উইকেটে জয়

দিল্লি ১৭.৩ ওভারেই অলআউট করে গুজরাতকে। কিন্তু সেই রান তুলতে গিয়েও ৪ উইকেট খোয়াতে হয়েছে পন্থদের!

গুজরাতের বিরুদ্ধে ৯০ রান তুলতেও কিছুটা বেগ পেল দিল্লি, ৬ উইকেটে জয়

দিল্লি ক্যাপিটালস

শেষ আপডেট: 17 April 2024 22:37

দ্য ওয়াল ব্যুরো: বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৮৯ রানেই গুটিয়ে গেছিল গুজরাত টাইটান্স। দিল্লি ১৭.৩ ওভারেই অলআউট করে গুজরাতকে। কিন্তু সেই রান তুলতে গিয়েও ৪ উইকেট খোয়াতে হয়েছে পন্থদের! ৬ উইকেটে ম্যাচ জিতেছে দিল্লি। 

বুধবার প্রথমে ব্যাট করতে নেমে গুজরাতের প্রথম সাত ব্যাটারের মধ্যে পাঁচজনই দশের নিচে আউট হন। আট নম্বরে নামা রশিদ খান ২৪ বলে ৩১ রানের ইনিংস না খেললে গুজরাতের লজ্জা আরও বড় হত। ৪৮ রানে ছয় উইকেট পড়ে যাওয়ার পরে গুজরাতের আর কিছু করার ছিল না। দিল্লির হয়ে এদিন দুরন্ত বোলিং করেন মুকেশ কুমার, ১৪ রানে ৩ উইকেট নেন তিনি। ঈশান্ত শর্মা ৮ রানে ২ উইকেট পান। 

জবাবে ব্যাট করতে নামার সময় প্রায় প্রত্যেকে ভেবেছিল এই ম্যাচ অন্তত ১০ বা ৯ উইকেটে জিতবে দিল্লি। কিন্তু না, তেমনটা হল না। বরং ৯০ রান করতেও কিছুটা বেগ পেতে হল তাদের। 

প্রথম ৪ ব্যাটারই নড়বড়ে ছিলেন। ৬৭ রানে ৪ উইকেট হারিয়েছিল দিল্লি। বলাই বাহুল্য, টার্গেট যদি ১২০-২৫ হত তাহলে বেশ চাপে পড়ে যেত তাঁরা। শেষ পর্যন্ত ৬ উইকেটে ম্যাচ জিতে ২ পয়েন্ট ঘরে তুললেন পন্থরা। এটাই স্বস্তি।  


```